Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম, নোটিশের পর নির্দেশনা না মানলে অপসারণ

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৩
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম, নোটিশের পর নির্দেশনা না মানলে অপসারণ

ছবি: আগামীর সময়

অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা না রাখাসহ নানা অনিয়ম ধরা পড়েছে কুমিল্লার ২৩টি নির্মাণাধীন ভবনে। চলতি মাসে এসব ভবন পরিদর্শন করে অনিয়ম শনাক্ত করেছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)।

নোটিশ দেওয়ার পরও নির্দেশনা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবন অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে অভিযান চালায় কুউক। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

অভিযান শেষে উদবাতুল বারী আবু জানান, চলতি মাসে ২৩টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। এসব ভবনে অনুমোদিত নকশা না থাকা, সড়ক দখল করে নির্মাণ এবং ভবন নির্মাণের ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা না রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।

অনিয়ম পাওয়া ভবনগুলোর মালিক ও সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তিনবার নোটিশ দেওয়ার পরও নির্দেশনা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবন অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে কুউকের ভবন পরিদর্শক মো. রিফাত ও অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।

কুমিল্লাভবনঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: