Agamir Somoy E-Paper
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দেয়াল টপকে পালালেন কয়েদি

মহিলা কেন্দ্রীয় কারাগারের সাত কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০৮
মহিলা কেন্দ্রীয় কারাগারের সাত কারারক্ষী বরখাস্ত

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত নারী কয়েদির পালানোর ঘটনায় সাত কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।

সাময়িক বরখাস্ত কারারক্ষীরা হলেন— মেট্রন লায়লা আঞ্জুমান সুমি, মেরিনা, রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা আক্তার।

এ তথ্য নিশ্চিত করে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেছেন, ‘দায়িত্ব অবহেলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কারাবিধি অনুসারে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেছেন, পলাতক কয়েদিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন বন্দী পালাতে সক্ষম হলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে কারাগারের ভেতরে কাজ করানো হচ্ছিল। এ সময় রিম্পা (২১) নামের এক কয়েদি কারাগারের অফিস ভবনের পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পরে কারাগারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় তিনি পালিয়ে গেছেন।

রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুরা গ্রামের মো. হাসান হাবিবের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। এ ঘটনায় শুক্রবার কোনাবাড়ি থানায় কারাগারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

গাজীপুরকারাগারপলায়নকয়েদিনারীগ্রেপ্তার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    ক্ষমতার চূড়ায় চড়েও সাধারণের কাতারে

    ক্ষমতার চূড়ায় চড়েও সাধারণের কাতারে

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    মশার কয়েলে পুড়ল কাগজ ও ভাঙারির গুদাম

    মশার কয়েলে পুড়ল কাগজ ও ভাঙারির গুদাম

    ১৮ জুলাই ২০২৬, ০০:৫২

    ঢাবিতে রবিবার জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

    ঢাবিতে রবিবার জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

    ১৮ জুলাই ২০২৬, ০০:০৮

    জিয়ারত ট্র্যাজেডি তদন্তে বিচারিক কমিশন গঠন করবে বেলুচিস্তান সরকার

    জিয়ারত ট্র্যাজেডি তদন্তে বিচারিক কমিশন গঠন করবে বেলুচিস্তান সরকার

    ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫

    মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    ১৮ জুলাই ২০২৬, ০০:২৮

    আমার মেদিনীমন্ডল

    আমার মেদিনীমন্ডল

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    অতিরিক্ত সক্ষমতার ফাঁদে বিদ্যুৎ

    অতিরিক্ত সক্ষমতার ফাঁদে বিদ্যুৎ

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৭

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৮ জুলাই ২০২৬, ০৭:২৬

    রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

    রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৯

    আজকের নামাজের সময়সূচি (১৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৮ জুলাই)

    ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪

    সুজানগরে পুলিশের ওপর হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের নামে মামলা

    সুজানগরে পুলিশের ওপর হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের নামে মামলা

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০১

    কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের আলোচনা

    কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের আলোচনা

    ১৮ জুলাই ২০২৬, ০৪:৫২

    রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

    রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪

    কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

    কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

    ১৮ জুলাই ২০২৬, ০১:৩৪

    advertiseadvertise