Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দড়ি টেনে চলে নৌকা, সংসারও

শেখ সোহেল, বাগেরহাট
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫
দড়ি টেনে চলে নৌকা, সংসারও

ভোরের আলো ফোটার আগেই ভৈরব নদের ঘাটে এসে দাঁড়ান জনি মোল্লা। নৌকা এলে মোটা দড়িটি দুই হাতে ধরেন শক্ত করে। তারপর ধীরে ধীরে নদের এক পাড় থেকে অন্য পাড়ে টেনে নেন নৌকা। প্রতিদিন এভাবেই শত শত মানুষকে নদ পারাপারে সহযোগিতা করেন তিনি। ৩৫ বছর বয়সী জনির রয়েছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা। কিন্তু জীবনের দায় থামতে দেয় না তাকে। কারণ তার হাতে থাকা সেই দড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে ছয় সদস্যের একটি পরিবারের দুবেলা খাবারের নিশ্চয়তা।

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামের বাসিন্দা জনি মোল্লা। আট বছর ধরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারসংলগ্ন কুলিয়াদাইড় খেয়াঘাটে দড়ি টেনে নৌকা পারাপারে সহযোগিতা করছেন। দিনে তার আয় ৪০০ টাকা। সেই টাকা নিজের কাছে রাখেন না, তুলে দেন বাবার হাতে। বাবা ওই টাকা দিয়ে সংসার চালান।

ভৈরব নদের এ খেয়াঘাটটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। স্থানীয়দের হিসাবে, এ ঘাট দিয়ে প্রতিদিন নদ পার হন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ প্রায় ৭০০ মানুষ।

ছোটবেলা থেকেই নৌকার সঙ্গে জনির পরিচয়। কখনো বাবার সঙ্গে নদে মাছ ধরেছেন, কখনো নৌকা চালিয়ে মানুষ পার করেছেন। এখন তার দিনের বড় একটি অংশ কাটে ঘাটেই। ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকতে হয় সেখানে। শরীর ভালো থাকলে দড়ি টেনে নৌকা পার করেন, অসুস্থ হলে কিছু সময় বিশ্রাম নেন। তারপর আবার ফিরে আসেন কাজে।

জনি বললেন, ‘ছোটবেলা থেকেই নৌকা চালাই। এ ঘাটে আট বছর ধরে কাজ করছি। সংসারের জন্য কাজ করতে হয়। দিনে ৪০০ টাকা পাই। এই টাকা পুরোটা আব্বুর হাতে দিয়ে দিই। আব্বু এই টাকা দিয়ে সংসার চালান।’

ঘাটের ইজারাদার মো. মাসুম মোল্লা জানালেন, দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন জনি। তিনবেলা খাবার, চা-নাশতা ও প্রতিদিন ৪০০ টাকা দেওয়া হয় তাকে। সব মিলিয়ে তার পেছনে প্রতিদিন প্রায় ৫০০ টাকা খরচ হয়। তিনি বললেন, ‘জনি প্রতিবন্ধী এবং খুবই গরিব। তার কোনো জায়গাজমি নেই। তার বাবা মাছ ধরেন। জনি যে ৪০০ টাকা পান, তাও পুরোটা বাবার হাতে তুলে দেন।’

ঘাটের নিয়মিত যাত্রী মনিরা বেগম বললেন, জনির শারীরিক সমস্যা রয়েছে, কিছুটা মানসিক সমস্যাও আছে। খেয়া টানা ছাড়া অন্য কোনো কাজ করা তার পক্ষে কঠিন। সাত-আট বছর ধরে এ কাজ করেই তিনি পরিবারের জন্য আয় করছেন।

স্থানীয় বাসিন্দা মো. মেহেদী হাসান বললেন, ‘অনেকদিন ধরে জনিকে এই নৌকা চালাতে দেখছি। ছেলেটার মানসিক সমস্যা আছে। অন্য কোনো কাজ করতে পারে না। তারপরও নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত নদীর ঘাটে পড়ে থাকেন।’

বাগেরহাটনৌকাভৈরব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    advertiseadvertise