Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গাংনীতে এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫১
গাংনীতে এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি

ছবি: আগামীর সময়

মেহেরপুরের গাংনী উপজেলায় এক রাতের ব্যবধানে পল্লী বিদ্যুতের ছয়টি সেচ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে চলতি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

গত রবিবার রাতে উপজেলার চেংগাড়া এলাকার ধর্মচাকী মাঠে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ধর্মচাকী গ্রামের কৃষক জিয়াউর রহমান ও আনারুল ইসলাম এবং চেংগাড়া গ্রামের আব্দুল গনি, মফিজুল ইসলাম ও মকবুল হোসেনের সেচ সংযোগে ব্যবহৃত মোট ছয়টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমারগুলো না দেখে কৃষকরা চুরির বিষয়টি জানতে পারেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, সেচ মৌসুমে ট্রান্সফরমার চুরির ঘটনায় তাদের কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেছেন, ‘ভুক্তভোগী কৃষকরা অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


মেহেরপুরট্রান্সফরমার চুরিপল্লী বিদ্যুত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise