Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ডাকাতির সময় মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:২৬
ডাকাতির সময় মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

ফাইল ছবি

কক্সবাজারের মাতামুহুরীতে একটি বাড়িতে ডাকাতির সময় গৃহবধূ ও তার মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতের ঘটনা এটি। 

আটক ব্যক্তিরা হলেন তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), রেজাউল করিম (৩৬), মেহেদী হাসান (২৪), মোহাম্মদ তানজিদ (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তাদের বাড়িও মাতামুহুরীতে। এসব নিশ্চিত করেছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস।

গৃহবধূ ও তার ভাইয়ের বরাতে থানা পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে ওই বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে লুট করে সোনার একটি চেইন, কানের একজোড়া দুল, একটি আংটি ও ৫০ হাজার টাকা। এরপর গৃহবধূ ও তার ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে ডাকাতদল। 

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। ঘটনার পরপরই স্থানীয়দের খবরে সেখানে যায় পুলিশ। এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে আটক করে ছয়জনকে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত আগামীর সময়কে বলেছেন, ‘পরিবারটি ধর্ষণের অভিযোগ জানিয়েছে। ওই নারী ও তার মেয়ের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একাধিক টিম তদন্তে আছে মাঠে।’

কক্সবাজারচকরিয়ামাতামুহুরীধর্ষণডাকাতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise