Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি : ড. মারুফ

কুমিল্লা (দাউদকান্দি) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২৩:৩৪
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি : ড. মারুফ

ছবি: আগামীর সময়

দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি। এ দেশের মানুষের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি এক ও অভিন্ন। রাষ্ট্রের প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। সব ধর্মের মানুষের স্বার্থরক্ষায় বিএনপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের সাহাপাড়ায় শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরে ব্রহ্মা পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী পূজারি ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ড. মারুফ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে, সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে পালন করতে পারে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ কেউই ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারেনি। তাদের দলীয় ক্যাডার ও বাহিনীর সদস্যরা সারাদেশে পবিত্র কোরআনের তাফসির মাহফিল, হিন্দুদের পূজামণ্ডপসহ বিভিন্ন অনুষ্ঠানে হামলা চালিয়ে বাধা সৃষ্টি করেছে। দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরি করেছে তারা এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেছে বলে দাবি করেন জাতীয় নির্বাহী কমিটির এ সদস্য।

তার ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় নেতাদের আর্থিক সচ্ছলতার জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন তিনি। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, সংস্কার ও উন্নয়নে সরকার অনুদান দিচ্ছে এবং চলতি বাজেটেও এ খাতে রাখা হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ।

ড. মারুফ দাবি করেন, দীর্ঘ ১৬ বছর দুঃশাসন ও লুটপাট চালিয়ে দেশের অর্থনীতি, গণতন্ত্রসহ সব ক্ষেত্র ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। ক্ষমতায় এসে তারেক রহমান দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। স্বল্প সময়ের মধ্যে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ কর্মসূচি চালু এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন তিনি। এতে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তার হাতেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ এবং তিনিই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবেন বলেও মন্তব্য করেন ড. মারুফ।

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে তারেক রহমানের নেতৃত্বে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে প্রত্যাশা রাখেন ড. মারুফ। একই সঙ্গে নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের পতাকাতলে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।

জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, বিএনপি নেতা সালাহউদ্দিন কমিশনার ও মাহবুব হোসেন হিরণ, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্যসচিব মো. রোমান খন্দকার এবং জাসাস নেতা মধু সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।

কুমিল্লাড. মারুফসংখ্যালঘু-সংখ্যাগুরু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি