Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

রংপুরে চার খুনের তদন্ত নিয়ে জামায়াত সেক্রেটারির উদ্বেগ

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:১৮
রংপুরে চার খুনের তদন্ত নিয়ে জামায়াত সেক্রেটারির উদ্বেগ

ছবি: আগামীর সময়

রংপুরে চার খুনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের বক্তব্যেও মিল পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘একটি শিক্ষিত, ভদ্র পরিবারের চারজনকে হত্যা করা হলো। অথচ সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে গোয়েন্দা সংস্থার পেছনে। বিগত দিনেও অনেক নিরীহ মানুষকে গোয়েন্দা সংস্থার লোকজন তুলে এনে ক্রসফায়ারে দিয়েছে। অথচ এমন হত্যাকাণ্ড ঘটল, আজও এর সঠিক ক্লু বের করা গেল না। গোয়েন্দা সংস্থা হত্যাকাণ্ডের সঠিক ক্লু বের করতে ব্যর্থ হয়েছে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের কারও কথায় মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হত্যাকাণ্ডের ধোঁয়াশা না কাটায় আমাদের উদ্বেগের বিষয়। মানুষের জানমালের নিরাপত্তা নেই। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু উদ্ঘাটন করতে পেরেছে বলে গণমাধ্যম বলতে পারেনি।’

নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমি নিহতের পরিবারের প্রতি সমবেদনা, সহানুভূতি ও শোক জ্ঞাপন করছি। অবিলম্বে প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদের খুঁজে বের করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সরকার ছয় মাস ধরে রাষ্ট্র পরিচালনা করছে। এ সময়ে প্রায় সাড়ে ৫০০ খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, জনদুর্ভোগেরও শেষ নেই। উত্তরবঙ্গে সারের সংকট চলছে, বেশি দাম দিয়েও সার পাওয়া যাচ্ছে না। লোডশেডিং চরমে উঠেছে। গ্যাস ও জ্বালানির সংকট তৈরি হয়েছে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। এসব কিছুর দায় সরকারের বলে মন্তব্য করেন তিনি।

সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘সরকারের দায়িত্বে যারা এসেছেন, তারা দলীয়করণ থেকে দূরে থাকতে পারেন নাই। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের দায়িত্বে থাকা নেতাদের পদায়ন করা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ ও দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষে বিএনপি দলীয় লোকজনকে পদায়ন করেছে। আমরা এমন কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি।’

দলীয় এমপিদের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকে। আমাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ১ হাজার ৩০০ ভোটে হারানো হয়েছে।’ বিএনপির পরাজিত নেতাদের বিভিন্ন স্থানে প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসন চালাতে গিয়ে এমন শাসন করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত এমপিরা দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছেন।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বিষয়ে তিনি বলেন, ‘সংরক্ষিত মহিলা আসনের এমপিরা কোনো নির্দিষ্ট আসনের এমপি নন। সংবিধান ও আরপিও অনুযায়ী জনগণের দেখাশোনা, উন্নয়ন ও বরাদ্দ-সংশ্লিষ্ট দায়িত্ব নির্বাচিত এমপির। বর্তমান সরকার অতীতের সব রেওয়াজ ভঙ্গ করে দলীয় সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের বিভিন্ন আসন তদারকির জন্য ভাগ করে দিয়েছে। এটি কি বেআইনি কাজ নয়?’

গণভোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সরকারপ্রধান নির্বাচনের আগে এসে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে রায় দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচনের পর সরকারপ্রধান সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তারা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করছেন জানিয়ে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, ইসলামী ছাত্রশিবিরের নেতা সামসুল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রংপুররংপুরে চার খুনজামায়াতে ইসলামীমিয়া গোলাম পরওয়ার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise