রংপুরে নিজ বাসায় খুন হওয়া অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ের ফরেনসিক প্রতিবেদন প্রস্তুত হয়েছে। প্রতিবেদনে শিক্ষক গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর শরীরে যৌন নির্যাতন বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। চারজনের মৃত্যুই শ্বাসরোধে হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।গতকাল মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও চারটি মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কিশোর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।...