Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে বাগবিতণ্ডা, প্রকাশ্যে গুলিবর্ষণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৫৫
ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে বাগবিতণ্ডা, প্রকাশ্যে গুলিবর্ষণ

প্রকাশ্যে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে প্রকাশ্যে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও গুলিতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ঘটে এ ঘটনা।

স্থানীয়দের ভাষ্য, ঢাকার দিক থেকে একটি প্রাইভেটকারে ওই যুবক ও এক তরুণী ভাঙ্গা হাইওয়ে থানার সামনে আসেন। মহাসড়কের ওপর গাড়িটি পার্ক করলে স্থানীয় এক যুবক তাদের গাড়িটি সড়কের পাশে রাখার অনুরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় ওই যুবককে থাপ্পড় দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরে গাড়ির ভেতর থেকে একটি ব্যাগ বের করে পিস্তল হাতে নেন ওই যুবক। গালিগালাজ করতে করতে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তিনি। এতে পথচারী ও আশপাশের দোকানে থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

আরও পড়ুন

যাদের জন্য বিশ্রামাগার জানেন না তারা

১৮ আগস্ট ২০২৬


প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের পর ওই যুবক তরুণীকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তারা খুলনার দিকে চলে যান বলে জানান স্থানীয়রা।

এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে খয়েরি রঙের একটি প্রাইভেটকারের চালকের আসনে এক যুবককে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এ সময় সঙ্গে থাকা এক তরুণী তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে গাড়ির জানালা দিয়ে মাথা ও হাত বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু জানান, ভিডিওটি পুলিশ পেয়েছে। তবে এটি ভাঙ্গার ঘটনা কি না, তা যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ভাঙ্গায় ঘটনাটি ঘটে থাকলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ফরিদপুরভাইরাল ভিডিওগুলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!