Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বপ্ন পূরণে সাহসী বাজেট দিয়েছে বিএনপি : আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৭:০১
শেয়ার করুন:
স্বপ্ন পূরণে সাহসী বাজেট দিয়েছে বিএনপি : আইনমন্ত্রী

ঝিনাইদহে মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: আগামীর সময়

বিএনপি স্বপ্ন দেখে বলেই এবারের বাজেট উচ্চাভিলাষী। অনেকে ক্ষুব্ধ হলেও স্বপ্নের পথে এগোতে বিএনপি সাহসী বাজেট দিয়েছে। এ মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

আজ বুধবার সকালে ঝিনাইদহের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে বসেন তিনি। সেখানেই বাজেট প্রসঙ্গে করেন এ মন্তব্য। এর আগে শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন করেন মন্ত্রী। 

আসাদুজ্জামান বলেছেন, ‘এবারের বাজেট উচ্চাভিলাষী। বিএনপি স্বপ্ন দেখে বলেই স্বপ্নবাজ বাজেট দেওয়ার সাহস রাখে। যে বাজেট দিয়েছে, সে বাজেট স্বপ্নের বাজেট। যে স্বপ্নের পথ ধরে এগিয়ে যাচ্ছি, সেটা তো উচ্চাভিলাষী। কেউ কেউ নাখোশ হয়েছে, কেন মদের দাম, সিগারেটের দাম বৃদ্ধি করা হলো। তবে ব্যবসা-বাণিজ্যসহ সব সেক্টরে ট্যাক্স কমানো হয়েছে।’

এই বাজেট জনকল্যাণমুখী বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। ‘বাজেটে গরিবের জন্য নানা সুবিধা ও কর্মসংস্থানের জন্য কর কমানো হয়েছে। এ বাজেট জনবান্ধব বাজেট, যা মানুষের কল্যাণে কাজ করবে।’

নানা অপরাধের বিস্তার নিয়েও আলোচনা হয়েছে সভায়। অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। ‘ধর্ষণ ও মাদক কারবারি কোনো দলের সম্পদ হতে পারে না। এসব ক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতা যেন তদবিরের মধ্যে না জড়ায়। কোনো গডফাদার যদি রাজনৈতিক পরিচয়ে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা নেবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের নীতি জিরো টলারেন্স।’

কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

বাজেটবিএনপিঝিনাইদহআইনমন্ত্রীআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল