Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমতলী

অবৈধ হাটে মহাসড়কে যানজট

নাসরিন সুলতানা সিপু, আমতলী
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৯:৪২
অবৈধ হাটে মহাসড়কে যানজট

ছবি: আগামীর সময়

বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে নিয়মিত অবৈধ হাট বসায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পরিবহনযাত্রী, চালক ও সাধারণ মানুষ। যানজটের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তবে দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও উপজেলা প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের একে স্কুল চৌরাস্তা থেকে বাঁধঘাট চৌরাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে কাঁচাবাজার, মাছ, ধান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের হাট বসে। বিশেষ করে প্রতি বুধবার হাটবারে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সড়কের দুই পাশে দোকান ও ক্রেতাদের ভিড়ে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

আজ বুধবার সরেজমিন দেখা যায়, একে স্কুল চৌরাস্তা, বটতলা ও বাঁধঘাট চৌরাস্তা এলাকায় মহাসড়কের দুই পাশে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন। অনেক ক্রেতা সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করছেন। এতে বাস, ট্রাক, মিনিবাস, মাহেন্দ্রসহ শতাধিক যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা শিবলী শরীফ বললেন, আমতলী একে স্কুল চৌরাস্তার যানজট এখন ঢাকার ব্যস্ত সড়ককেও হার মানিয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় বিশৃঙ্খলা আরও বাড়ছে।

অটোরিকশাচালক মো. জয়নাল আবেদীন ও শাহীন জানান, একে স্কুল চৌরাস্তা, বটতলা ও বাঁধঘাট এলাকায় যানজটে পড়লে অন্তত এক ঘণ্টা সময় নষ্ট হয়। এ কারণে সাধারণ মানুষের পাশাপাশি রোগীবাহী যানবাহনও দুর্ভোগে পড়ে। অনেক সময় পথচারীরাও নিরাপদে সড়ক পার হতে পারেন না।

বাসচালক মহিউদ্দিন, মহসিন ও আলমগীর হোসেনের ভাষ্য, মহাসড়কের পাশে হাট বসার কারণে যানজট এখন নিত্যদিনের ঘটনা। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । তারা দ্রুত অবৈধ হাট উচ্ছেদ করে মহাসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার পৌরসভাকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং হাট থেকে রাজস্ব আদায়ের অভিযোগও রয়েছে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের নিষ্ক্রিয়তারও সমালোচনা করছেন তারা।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বললেন, দ্রুত লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কের পাশ থেকে হাট অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমতলীহাটযানজট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise