জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণ দেখিয়ে পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখের পরীক্ষাটি ২৮ জুলাই হবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবর্তিত তারিখের এ পরীক্ষাটি ২১১৫২১ এবং ২১১৫০১ পত্র কোডের জন্য প্রযোজ্য।
পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র ও সময়সূচিসহ অন্যান্য সব শর্তাবলি অপরিবর্তিত থাকবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।




