Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের গ্রাহকের টাকা সরানোর অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮
কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের গ্রাহকের টাকা সরানোর অভিযোগ

কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের ঘাঘর শাখা। ছবি: আগামীর সময়

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা সরিয়ে রাখার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের ঘাঘর শাখায় এ ঘটনা ঘটে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই টাকা গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যাংক ও স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে আল-আমিন শেখ নামে এক গ্রাহক হজে যাওয়ার জন্য টাকা জমা দিতে ঘাঘর বাজার শাখায় যান। তিনি ক্যাশ অফিসার ফৈজিয়া হকের কাছে ৫ লাখ টাকা জমা দেন। টাকা গোনার পর ফৈজিয়া হক জানান, ৪ হাজার ৫০০ টাকা কম রয়েছে। তবে আল-আমিন শেখ পুরো ৫ লাখ টাকা জমা দেওয়ার কথা জানান।

এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে আল-আমিন শেখ ব্যাংক ব্যবস্থাপক ফয়সাল হোসেনের কাছে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চান। পরে ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আল-আমিন শেখ পুরো ৫ লাখ টাকা জমা দিয়েছেন। ফুটেজে ফৈজিয়া হককে ৫০০ টাকার ৯টি নোট আলাদা করে সরিয়ে রাখতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।

আল-আমিন শেখ অভিযোগ করেন, হজে যাওয়ার জন্য তিনি ৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে গিয়েছিলেন। টাকা জমা দেওয়ার কিছুক্ষণ পর ক্যাশ অফিসার তাকে ৪ হাজার ৫০০ টাকা কম থাকার কথা জানান। পরে ম্যানেজারের কাছে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে প্রকৃত ঘটনা ধরা পড়ে।

আরও পড়ুন

ব্যাংকারদের শিক্ষাসনদ যাচাইয়ের সময়সীমা ৩১ মার্চ

০৭ সেপ্টেম্বর ২০২৬

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ফৈজিয়া হক তার ২ হাজার টাকা সরিয়ে রেখেছিলেন। এ ঘটনায় তিনি ওই কর্মকর্তার শাস্তি দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে ক্যাশ অফিসার ফৈজিয়া হক বলেছেন, ব্যাংকে অনেক ভিড় থাকায় ভুলবশত এ ধরনের ঘটনা ঘটেছে। পরে তিনি আল-আমিন শেখের ৪ হাজার ৫০০ টাকা ফেরত দিয়েছেন।

ব্যাংক ব্যবস্থাপক ফয়সাল হোসেন জানান, বিষয়টি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পর আল-আমিন শেখের টাকা ফেরত দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকগ্রাহকগোপালগঞ্জকোটালীপাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান