Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আহত রুয়েট শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫
আহত রুয়েট শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত রুয়েট শিক্ষার্থী

রাজশাহীর বিনোদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

মাথায় গুরুতর আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেধেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

রাফিদ রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউ-টার্ন নেয়। সেটিকে পাশ কাটাতে গিয়ে রাফিদ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। তার মাথা গিয়ে লাগে সড়কের ডিভাইডারে। দুর্ঘটনার পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর পরীক্ষায় তার মস্তিষ্কে রক্ত জমাটের বিষয়টি ধরা পড়ে।

চিকিৎসকেরা জানান, তার উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রয়োজন। রাজশাহীতে প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ না থাকায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

রাফিদের চিকিৎসার বিষয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এর জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেছেন, ‘রাফিদের চিকিৎসার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাফিদ আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। এই সংকটময় সময়ে রুয়েট প্রশাসন তার পাশে আছে এবং প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’

এদিকে রাফিদের চিকিৎসার ব্যয় মেটাতে রুয়েটের শিক্ষার্থী ও ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে অর্থ সংগ্রহ শুরু হয়েছে। ইতোমধ্যে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ২ লাখ টাকার বেশি সংগ্রহ হয়েছে। তার পরবর্তী চিকিৎসায় আরও ১৮ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাফিদের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া চেয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহতরুয়েট শিক্ষার্থীএয়ার অ্যাম্বুলেন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: