Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংবাদ প্রকাশের পর

আংশিক ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৪:৪৫
আংশিক ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ

ছবি: আগামীর সময়

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটি অবশেষে প্রতিস্থাপন করা হয়েছে। সোমবার দুপুরের মধ্যে উপজেলার তুমলিয়া মিশন সড়ক থেকে ভাঙা কংক্রিটের খুঁটিটি অপসারণ করে সেখানে নতুন খুঁটি স্থাপন করা হয়। একই সঙ্গে পাশের একটি পুরোনো কাঠের খুঁটিও বদলে ফেলা হয়েছে।

এর আগে খুঁটিটি নিয়ে স্থানীয়দের উদ্বেগের কথা তুলে ধরে রবিবার একটি দৈনিক আগামীর সময় অনলাইনে ‘মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আক্তার হোসেন জানিয়েছেন, বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুপুরের মধ্যেই ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ এবং নতুন খুঁটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি পাশের কাঠের খুঁটিটিও প্রতিস্থাপন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খুঁটিটি আংশিক ভেঙে বিপজ্জনক অবস্থায় ঝুলে ছিল। প্রতিদিন ওই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করায় এলাকাবাসী আতঙ্কে ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুম ও ঝড়ো আবহাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গিয়েছিল।

তুমলিয়া এলাকার কয়েকজন সচেতন নাগরিক জানান, সম্প্রতি উপজেলার শিমুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনার পর তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাই দ্রুত সময়ের মধ্যে খুঁটিটি প্রতিস্থাপন করায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংবাদ প্রকাশের পর এত দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, গত ৫ মে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া রেলগেট সংলগ্ন পিপুলিয়া এলাকায় ১৭টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এর মধ্যে একটি খুঁটি চলন্ত অটোরিকশার ওপর পড়ে শারমিন ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন।


সংবাদ প্রকাশপল্লী বিদ্যুতের খুঁটিকালীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে