Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫, ডাক্তার হওয়ার স্বপ্ন মাইশার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩২
শেয়ার করুন:
এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫, ডাক্তার হওয়ার স্বপ্ন মাইশার

মাইশা ফাহমিদা মেঘা। ছবি : আগামীর সময়

এসএসসির পর এবার চলতি বছরের এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন মাইশা ফাহমিদা মেঘা চৌধুরী। তিনি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন। ভবিষ্যতে ডাক্তার হয়ে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান।

মেঘা চৌধুরীর গ্রামের বাড়ি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে। দুই পরীক্ষায় ধারাবাহিক এই সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

মাইশার বাবা মাহবুবুর রহমান চৌধুরী রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতিও। মা সাবিনা ইয়াসমিন চৌধুরী উপজেলা মহিলা দলের আহ্বায়ক।

মেঘা রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন। ওই পরীক্ষায় উপজেলা পর্যায়ে মেয়েদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলও তারই।

পরে চলতি বছরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেন মাইশা।

এবারের এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়ে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী মাইশা। তার স্বপ্ন একজন চিকিৎসক হওয়া।

মাইশা বলেছেন, শুধু পেশাগত সাফল্যেই সীমাবদ্ধ থাকতে চান না তিনি। চিকিৎসক হয়ে সমাজের হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান।

মানবসেবার মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই তার ভবিষ্যৎ লক্ষ্য বলে জানিয়েছেন।

নিজের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা এবং সহযোগিতার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাইশা।

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ৩১ অক্টোবর। ৯টি শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৫১ দশমিক ৬২ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ পরীক্ষার্থী।

এইচএসসি ২০২৬এইচএসসি পরীক্ষা ২০২৬পরীক্ষা ও ফলাফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব