Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুবি ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিওর জেরে আটক ১, ক্লাস-পরীক্ষা বর্জন

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৪:১৫
খুবি ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিওর জেরে আটক ১, ক্লাস-পরীক্ষা বর্জন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ২৪ হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিন কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে ঝুলিয়েছেন তালা।

গতকাল বুধবার রাতে ওই হলের ক্যান্টিন মালিক আসাদুজ্জামানের ছেলে ইমাম হাসানকে আটক করে পুলিশে দেন শিক্ষার্থীরা। বিজয় ’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সেলিনা আহমেদ এসব নিশ্চিত করেছেন।

হলের ছাত্রীরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে একটি ওয়াশরুমের ভেন্টিলেটরে মোবাইল ফোন দেখে কয়েকজন। এর সূত্র ধরে তারা অনুসন্ধান করে দেখেন, সেটি হলের ক্যান্টিন কর্মী ও মালিকের ছেলে ইমামের। তাকে আটকে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনটি ঘেঁটে শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত হন। 

তাদের দাবি, ওই ফোনে একাধিক ছাত্রীর ওয়াশরুমের ব্যক্তিগত ভিডিও পাওয়া গেছে। অনেক দিন ধরে ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ইমাম গোপনে ভিডিও ধারণ করতেন। সেগুলো শেয়ার করতেন টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে। 

খবরটি ছড়িয়ে পড়লে হলের শিক্ষার্থীরা অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান। হল প্রভোস্ট সেলিনা বললেন, ‘অভিযুক্ত যুবককে আমরা রাতেই পুলিশের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

এদিকে, যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ এনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন পকেট গেট ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম। তবে দুপুর ১টা পর্যন্ত বৃষ্টির কারণে ক্যাম্পাসে ছাত্রদের কোনো কর্মসূচি পালিত হয়নি।’


খুলনাবিশ্ববিদ্যালয়খুবিভিডিওহলবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর