বোমা-ককটেলে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস আলম
টাঙ্গাইল প্রতিনিধি

বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এনসিপির উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
পরে পথসভায় সারজিস আলম বলেছেন, বোমা-ককটেল কিংবা ভয়ভীতি দেখিয়ে এনসিপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।
পথসভায় নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।




