Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চৌদ্দগ্রামে মাদ্রাসাছাত্রী নিয়ে উধাও শিক্ষক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ২১:৪৮
চৌদ্দগ্রামে মাদ্রাসাছাত্রী নিয়ে উধাও শিক্ষক

গ্রাফিকস: আগামীর সময়

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বিতীয়বারের মতো মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হয়েছে আলমগীর হোসেন নামের শিক্ষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় আজ শনিবার শিক্ষক ও তার তিন সহযোগীর নাম উল্লেখ করে অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের খেঁয়াইশ গ্রামের ১৫ বছর বয়সী আলো (ছদ্মনাম) গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। ওই মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার গোত্রশাল গ্রামের আবদুল খালেকের ছেলে আলমগীর হোসেন আলোকে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আলো তার মাকে বিষয়টি জানালে তিনি মাদ্রাসার অপর দুই শিক্ষক ফজলুল হক ও খায়েরুল ইসলামের কাছে বিচার চান।

এরপর গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টায় আলো মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বিকালে বাড়ি না ফেরায় খোঁজখবর নেওয়া শুরু করেন। পরে জানতে পারেন শিক্ষক আলমগীর মাদ্রাসার সামনে থেকে আলোকে জোর করে সিএনজি অটোরিকশাতে তুলে নিয়ে যায়। এরপর থেকে আলমগীর ও আলোর কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না।

তবে স্থানীয়রা বলছেন, এর আগেও একবার এমন ঘটনা ঘটেছে। তখন কৌশলে পরিবারের সদস্যরা আলোকে উদ্ধার করে।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে শিক্ষক আলমগীর হোসেনের ব্যবহৃত মোবাইলে বেশ কয়েকবার কল করলেও বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম শনিবার সন্ধ্যায় বলেছেন, বিষয়টি শুনেছি। তবে এর আগে কোনো ঘটনা ঘটেছে কিনা জানা নেই।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেছেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

কুমিল্লাচৌদ্দগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!