Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে অভিযানে আটক দুই বনজীবী

  • এক সপ্তাহে জব্দ ২১০ কেজি মধু, ১৫ কেজি মোম ও ৩০ কেজি কাঁকড়া
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৩
সুন্দরবনে অভিযানে আটক দুই বনজীবী

সুন্দরবনের অভয়ারণ্যে অভিযান চালিয়ে দুজনকে আটক ও জব্দ করা হয় নৌকা ও সরঞ্জাম। ছবি: আগামীর সময়

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিশেষ অভিযানে অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ও মধু আহরণের সময় দুজন বনজীবীকে আটক করেছে বন বিভাগ।

এ ছাড়া গত এক সপ্তাহের পৃথক অভিযানে জব্দ করা হয়েছে ৯টি নৌকাসহ ২১০ কেজি মধু, ১৫ কেজি মোম ও ৩০ কেজি কাঁকড়া এবং মাছ-কাঁকড়া ধরার সরঞ্জাম।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক।

তিনি জানান, গত ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন অভয়ারণ্যে চালানো হয় এই অভিযান। অভয়ারণ্যে সব ধরনের সম্পদ আহরণ নিষিদ্ধ থাকলেও একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে শিকার করছিল মধু ও মাছ-কাঁকড়া।

গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের বিশেষ আভিযানিক দল ‘স্মার্ট ২’ টহল দল অভিযান চালায় অভয়ারণ্য এলাকায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক হন দুজন। তারা হলেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকার আইয়ুব আলী গাজী (৫৩) ও একই এলাকার মো. জোমাত মোড়ল (৬৬)।

ফজলুল হক জানান, বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে জব্দ নৌকা ও মালামালের বিষয়ে। আটকদের বিরুদ্ধে মামলা করে পাঠানো হয়েছে আদালতে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মশিউর রহমান বলেছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জোরদার করা হয়েছে নিয়মিত টহল ও অভিযান। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে অব্যাহত থাকবে কঠোর অবস্থান।

সুন্দরবনবন বিভাগবিশেষ অভিযানআটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না