Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাভার

সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট, বিপাকে উবার চালকরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৫:৫৩
সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট, বিপাকে উবার চালকরা

ছবি: আগামীর সময়

সাভারে সিএনজি স্টেশনগুলোতে চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষসহ ভাড়ায়চালিত প্রাইভেট কার, মাইক্রো, হাইস ও সিএনজিচালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আজ শনিবার দুপুরে সাভার পৌর এলাকার বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

এ সময় গাড়ির চালক ও স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন ধরে সারা দেশেই গ্যাস সংকট। এর প্রভাব পড়েছে শিল্পাঞ্চল সাভারেও। গাড়ির চালকদের দাবি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে সিএনজি পাম্পে অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য। আবার গ্যাস পেলেও সর্বোচ্চ ১০০ থেকে ২০০ টাকার গ্যাস ঢুকছে। এতে কয়েক কিলোমিটার গাড়ি চালিয়ে চালকদের আবার সিএনজি স্টেশনে লাইন দিতে হচ্ছে। সে কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে ভাড়ায়চালিত গাড়িচালকরা।

তবে সিএনজি পাম্পের কর্তৃপক্ষের দাবি, স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কম থাকায় গ্রাহকদের চাহিদামতো গ্যাস দিতে পারছেন না।

নবীনগর থেকে সাভারে এনার্জি প্লাস সিএনজি পাম্পে প্রাইভেট কারে গ্যাস নিতে এসেছেন আমিনুল ইসলাম। তিনি জানালেন, নবীনগরে গ্যাসের চাপ কম। তাই তিনি সাভারে গ্যাস নিতে এসেছেন। কিন্তু প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে গ্যাস পেয়েছেন। তবে আড়াইশ টাকার গ্যাস পেয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।


আরও পড়ুন

বন্যায় নষ্ট ১৪০ কোটি টাকার সবজি, উত্তরবঙ্গের ভরসায় চট্টগ্রাম

২৫ জুলাই ২০২৬

পাম্পেই সাহেব আলী নামে এক উবারচালক গ্যাস নিতে এসে বললেন, পাম্পে গ্যাসের চাপ দেড়শ দেখাচ্ছে। কিন্তু সেখানে গ্যাসের চাপ একশও নেই। দুই-তিন ঘণ্টা অপেক্ষা করে ২০০ টাকার গ্যাস পেয়েছি। কিন্তু এই গ্যাস নিয়ে ভাড়ায় গাড়ি চালানো সম্ভব না। কারণ এই গ্যাস দিয়ে কয়েক কিলোমিটার গাড়ি চালিয়ে আবার কয়েক ঘণ্টার জন্য পাম্পে দাঁড়াতে হবে। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছে বলে জানান তিনি।


অপর উবার চালক সুমন হাওলাদার জানালেন, গ্যাস সংকটে গাড়ি চালাতে পারছেন না। আগে প্রতিদিনের যে আয় হতো সেই টাকা দিয়ে পরিবার নিয়ে কোনোমতো চলত। কিন্তু এখন গ্যাস সংকটের কারণে গাড়িতে যাত্রী নিয়ে চলতে পারছেন না বলে জানান তিনি।

সাভার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে গাড়িতে গ্যাস নিতে এসে সিএনজিচালক সবুজ জানান, সিএনজি পাম্পে গ্যাসর চাপ কম হওয়ায় এই পাম্পে ৭০-৮০ টাকার গ্যাস ঢুকছে। কিন্তু এই গ্যাস পেয়ে যাত্রীদের নিয়ে সড়কে চলাচল সম্ভব না। তাই বেশি দামে তেল কিনে সিএনজি চালাতে হচ্ছে। তবে যাত্রীদের কাছে ভাড়া বেশি চাইলে যাত্রীরা দিতে চান না বলে দুঃখ প্রকাশ করেন।

এনার্জি প্লাজ সিএনজি পাম্পের ম্যানেজার আতাউর রহমান বিপ্লব জানালেন, গ্যাসের চাপ কিছু আগে থেকে বেড়েছে। তবে অন্যান্য পাম্প বন্ধ থাকায় এই পাম্পে গাড়ির চাপ বেশি। তাই গ্যাস দিতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

সাভার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের নজেল অপারেটর শিমুল বিশ্বাস জানান, লাইনে গ্যাস নেই। যেটুকু গ্যাস থাকা দরকার, সে পরিমাণ গ্যাস নেই। স্বাভাবিক সময় ৩-৪ আইপিএস পর্যন্ত গ্যাস থাকে। কিন্তু এখন শূন্য। তাই পাম্পের গাড়ি এসে ভিড় করলেও গ্যাস দিতে পারছি না বলে জানান তিনি।

সাভারসিএনজি স্টেশনউবার চালক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    advertiseadvertise