Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চকরিয়া

ছড়াখালে ঠিকাদারের অপরিকল্পিত বাঁধ, পানিবন্দি ৭০০ পরিবার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৮:৩৭
ছড়াখালে ঠিকাদারের অপরিকল্পিত বাঁধ, পানিবন্দি ৭০০ পরিবার

ছবি: আগামীর সময়

মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড নির্মাণ প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি কোম্পানির অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তি পড়েছেন। গত কয়েকদিনর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে উপজেলার ফাঁসিয়াখালী ও চিরিংগা ইউনিয়নের ছয়টি গ্রামে অন্তত ৭০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

এতে অনেকের বাড়ি প্লাবিত হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বড় বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগী বাসিন্দারা। পরে স্থানীয় নারী-পুরুষ গিয়ে কয়েকটি বাঁধ কেটে দেয়। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ কেটে দিলেও স্বাভাবিকভাবে পানি চলাচল করতে পারছে না।

জানা গেছে, মহেশখালীর মাতারবাড়ি থেকে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি পর্যন্ত ২৭ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। প্রকল্পটির নির্মাণ কাজ যৌথভাবে পরিচালনা করছে জাপানি প্রতিষ্ঠান টোকিউ কন্সট্র্যাকশন লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। কিছুদিন আগে সড়কের নির্মাণকাজ শুরু হয়।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে বৃষ্টি বন্ধ হচ্ছে না, বৃষ্টির পানির সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢলের পানি। এতে রাস্তাঘাট ও বাড়িঘরে উঠেছে পানি। সর্বত্র কর্দমাক্ত। ১৫-২০ জন নারী-পুরুষ কোদাল নিয়ে বাঁধ কাটছেন। তবুও পানি নামছে না। পানি জমে কারো বাড়ির উঠোন, কারো বারান্দায় ও রান্নাঘরে পানি উঠেছে। এ দৃশ্য দেখা দিয়েছে, ফাঁসিয়াখালীর ছড়ারকুল, ভাঙারপাড়া ও চিরিংগা ইউনিয়নের পালাকাটা ও চরপাড়ার ছয়টি গ্রামে।

আরও পড়ুন

শিশুর পায়ে শিকল, মাদ্রাসার মুহতামিম গ্রেপ্তার

০৬ জুলাই ২০২৬

ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘির ভাঙারপাড়ার আব্দুল আলীম বলেছেন, ‘সড়ক নির্মাণকাজ শুরু হলে ঠিকাদারি কোম্পানি একটি ছড়াখাল ভরাট করে একটি অস্থায়ী বাঁধ দেন। গত রবিবার ও সোমবার এ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়। এতে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানি জমে যায়। এতে আমার গ্রামের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে। এতে অনেক পরিবার রান্নাও করতে পারছে না। মূলত অপরিকল্পিত বাঁধের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে।’

চিরিংগা ইউনিয়নের পূর্ব পালাকাটা গ্রামের রশীদুল আমিন জানালেন, ‘ছড়াখাল দখল করে যখন ঠিকাদারি কোম্পানি বাঁধ দিচ্ছিল তখনই আমরা বলেছিলাম এভাবে ছড়াখাল ভরাট করলে বর্ষা মৌসুমে পানি জমে যাবে। তখন তারা কোনো কথা শুনেনি। বরং আমাদের বলেছে, আমাদের অধিগ্রহণকৃত জমি আমরা কাজ করব।’

ছড়ারকুল গ্রামের জমির উদ্দিন বলেছেন, ‘ঠিকাদারি কোম্পানি অনেক প্রভাবশালী। স্থানীয়দের কোনো কথায় শুনে না। বাঁধ দেওয়ার সময় স্থানীয়দের কোনো মতামত নেওয়া হয়নি। এখন আমাদের বাড়িঘর পানি জমে আছে। এ বছর বর্ষাকালে আমাদের ভোগান্তিতে কাটাতে হবে।’

এ ব্যাপারে ঠিকাদারি কোম্পানি ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানালেন, ‘বাঁধ ও মাটির কাজ আমাদের আলাদা আরেকটি বিভাগ দেখেন। ভারী বৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছে ঠিক, সমাধান করার কাজ চলছে।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বললেন, ‘ফাঁসিয়াখালী ও চিরিংগা ইউনিয়নে পানি জমে থাকার বিষয়ে কীভাবে সমাধান করা যায়, তা গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

চকরিয়াপানিবন্দিবাঁধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর