Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালবৈশাখীর তাণ্ডবে কমলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি, ১২২ ঘর বিধ্বস্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫
কালবৈশাখীর তাণ্ডবে কমলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি, ১২২ ঘর বিধ্বস্ত

ছবি: আগামীর সময়

মৌলভীবাজারের কমলগঞ্জে টানা দুই দিনের কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২২টি কাঁচা ও আধা পাকা ঘর। একই সঙ্গে উপড়ে পড়েছে অসংখ্য গাছ ও বাঁশ।

গতকাল বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কয়েক দফা কালবৈশাখী আঘাত হানে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে চা-বাগান এলাকায়।

স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাথমিকভাবে তালিকা তৈরি করা হয়েছে ১২২টি ক্ষতিগ্রস্ত ঘরের। ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়ায় বিপাকে পড়েছে অনেক পরিবার।

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ টন চাল, যা বিতরণ শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। পাশাপাশি ঢেউটিন বরাদ্দ করা হয়েছে ৪০ বান্ডিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে প্রস্তুত এবং দ্রুত বিতরণ করা হবে বরাদ্দ পাওয়া চাল ও ঢেউটিন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি বরাদ্দ সমভাবে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করা হবে বিতরণ। প্রয়োজনে অতিরিক্ত ঢেউটিন ও শুকনো খাবার দেওয়া হবে বলে জানান তিনি।

মৌলভীবাজারকমলগঞ্জকালবৈশাখী ঝড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: