অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ইনসাফ বেকারিকে জরিমানা
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সংগৃহীত ছবি
মেহেরপুরের গাংনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ইনসাফ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানিয়েছেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওমর ফারুককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন এই পরিবেশ কর্মকর্তা।




