Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বটির ধারেই জীবিকার লড়াই টঙ্গীর ৫০ শ্রমিকের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৯
বটির ধারেই জীবিকার লড়াই টঙ্গীর ৫০ শ্রমিকের

টঙ্গীর শফিউদ্দিন বাজারে মাছ কাটার কাজে ব্যস্ত শ্রমিকেরা। ছবি: আগামীর সময়

বটি আর ছুরি হাতে প্রতিদিন অর্ধশত শ্রমিক মাছ কাটেন গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগআলী এলাকার শফিউদ্দিন সরকার বাজার মার্কেটে। মাছ কেটেই চলছে তাদের সংসার। বাজার কর্তৃপক্ষকে দৈনিক ১৬০ টাকা ফি দিয়ে নির্ধারিত স্থানে বসেন তারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ কাটাই তাদের জীবিকার প্রধান অবলম্বন।

আজ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরের পর থেকেই বাজারে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। মাছ কিনে অনেকে সেখানেই কাটিয়ে নিচ্ছেন। মাছের ধরন ও আকার অনুযায়ী শ্রমিকদের সঙ্গে দর-কষাকষি করে ঠিক হচ্ছে কাটার মজুরি।

কেউ বড় মাছ কাটছেন, কেউ ছোট মাছ পরিষ্কার করছেন। কেউ আঁশ ছাড়াচ্ছেন, আবার কেউ কেটে মাছের টুকরো করে দিচ্ছেন। ব্যস্ততার মধ্যেই কেউ কেউ সেরে নিচ্ছেন সকালের নাশতা। দূর থেকে দেখলে মনে হয়, মাছ কাটার যেন এক ব্যস্ত কর্মযজ্ঞ চলছে।

বাজারে প্রায় পাঁচ বছর ধরে মাছ কাটার কাজ করছেন জাহিদ। তিনি জানান, মাছের ধরন অনুযায়ী কাটার মজুরি আলাদা। ছোট মাছ প্রতি কেজি ৫০ থেকে ১০০ টাকা এবং বড় মাছ কেজিপ্রতি ২০ টাকা দরে কাটা হয়।

জাহিদ জানান, সপ্তাহের অন্যান্য দিনে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আয় হয়। তবে শুক্র ও শনিবার ক্রেতার চাপ বেশি থাকায় আয় বেড়ে প্রায় ২ হাজার টাকা হয়। এই আয় দিয়েই নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন তিনি।

জাহিদের মতো কামাল, মতিউরসহ প্রায় ৫০ জন শ্রমিক প্রতিদিন এই কাজ করে জীবিকা নির্বাহ করছেন।


আরও পড়ুন

মাছ কেটেই সংসার চালান ৭০ বছরের জব্বার

২৯ আগস্ট ২০২৬

টঙ্গীর নিয়মিত ক্রেতা ও সরকারি চাকরিজীবী মোহাম্মদ আসাদুজ্জামান জানালেন, মাসের বাজার একসঙ্গে করায় অনেক সময় মাছের পরিমাণ বেশি হয়। বাড়িতে নিয়ে মাছ কাটার ঝামেলা এড়াতে তিনি বাজার থেকেই মাছ পরিষ্কার ও কাটিয়ে নেন।

তিনি বললেন, ‘বর্তমান সময়ে গৃহকর্মী পাওয়া কঠিন। তাই এই শ্রমিকরা আমাদের বড় দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে দিচ্ছেন।’

একই সুবিধার কথা জানিয়েছেন টঙ্গীর দত্তপাড়া এলাকার গৃহিণী আসমা বেগম। স্বামী চাকরিসূত্রে চট্টগ্রামে থাকায় সংসারের বাজার তাকে একাই করতে হয়। বাজার থেকেই মাছ কাটিয়ে নেওয়ায় তার মতো কর্মব্যস্ত মানুষদের জন্য বিষয়টি বেশ স্বস্তির।

এই বাজারের সবচেয়ে বয়স্ক মাছ কাটার শ্রমিক আব্দুর রশিদ। বয়স ৬৫ বছর। তিনি বললেন, ‘হালাল উপার্জনের চেয়ে শান্তির কিছু নেই। এক বেলা মাছ কাটি, অন্য বেলা অন্য কাজ করে সংসার চালাই।’

গর্বের সঙ্গে আব্দুর রশিদ জানান, এই হালাল আয়ের টাকায় তিনি দুই সন্তানকে উচ্চশিক্ষিত করেছেন। বড় ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিয়েছেন। ছোট মেয়ে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছেন।

বয়সের ভারে একদিন হয়তো এই পেশা ছাড়তে হবে আব্দুর রশিদকে। তবে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে থাকা এই বাজারের স্মৃতি তিনি শেষ দিন পর্যন্ত মনে রাখবেন।

টঙ্গীমাছ কাটামাছ কাটা শ্রমিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা