Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৬:০৫
যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ছবি: আগামীর সময়

যশোরের অভয়নগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৭০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে শতাধিক নারী-পুরুষ নওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আটক লুৎফর উপজেলার কাদির পাড়া গ্রামের মোতোয়ালি বিশ্বাসের ছেলে।

শিশুটির বাবা বললেন, ‘সোমবার বিকাল ৪টার দিকে সাত বছরের মেয়ে ও পাঁচ বছরের ছেলেকে বাড়িতে রেখে আমার স্ত্রী বাড়ির বাইরে একটি কাজে যান। এই সুযোগে প্রতিবেশী লুৎফর বাড়িতে এসে আমার ছোট ছেলেকে ভয়-ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যেতে বলেন। এ সময় মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। কিছু সময় পর আমার স্ত্রী বাড়িতে এসে তাদের দুইজনকে একসঙ্গে দেখতে পান। একপর্যায়ে আমার স্ত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। এ সময় লুৎফর পালিয়ে যান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়।’

আরও পড়ুন

ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

০৬ অক্টোবর ২০২৬

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিজ বাড়ি থেকে লুৎফরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে এলাকার শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রথমে অভয়নগর থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভকারীরা লুৎফর রহমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। সেখানেও তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

এরপর তারা নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে তারা লুৎফর রহমানের ফাঁসির দাবি জানান।

বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষরা জানান, একটি শিশুর সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ওসি নুরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে।

ধর্ষণচেষ্টাযশোরঅভয়নগরগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়