Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাজী নজরুলের ফেনী আগমনের শতবর্ষ আজ

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৫৯
কাজী নজরুলের ফেনী আগমনের শতবর্ষ আজ

কাজী নজরুলের ফেনী আগমনের শতবর্ষ উপলক্ষে সম্প্রতি চারণ সাংস্কৃতিক কেন্দ্র কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ উপদেষ্টা খালেকুজ্জামান।

প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষ আজ ১ আগস্ট। ১৯২৬ সালের এই দিনে তিনি চট্টগ্রাম থেকে কয়েক ঘণ্টার জন্য ফেনীতে এসে তৎকালীন মুসলিম হাই স্কুল (বর্তমান আলিয়া মাদ্রাসা) মাঠে এক ছাত্রসমাবেশে ভাষণ দেন।

ইংরেজি দৈনিক দি অবজারভারের প্রয়াত সম্পাদক, লেখক, গবেষক ও চলচ্চিত্র নির্মাতা ওবায়েদ উল হক এবং প্রখ্যাত রাজনীতিবিদ ও গবেষক মাহমুদ নুরুল হুদার লেখায় জানা যায়, বিশিষ্ট রাজনীতিবিদ হাবিবুল্লাহ বাহার কবিকে ফেনীতে নিয়ে আসেন। ওই সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি কবি, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কবিকে সামনে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে ওঠেন।

সমাবেশে নজরুল ‘কারার ঐ লৌহ কপাট’, ‘ওঠরে চাষী’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’ গান পরিবেশন করেন। এ ছাড়া তিনি ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন। সেদিন তার পরনে ছিল গেরুয়া রঙের ফতুয়া ও সাদা পাজামা।

অনুষ্ঠান চলাকালে ঝড় শুরু হলে আয়োজকেরা কবিকে মাঠের পূর্ব পাশে অবস্থিত খান সাহেব বজলুল হকের হক ভিলার কাছারিতে নিয়ে যান। সেখানেই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুন

মশা মারতে বাজেট বাড়ে, সঙ্গে ডেঙ্গুও

০১ আগস্ট ২০২৬

ফেনী থেকে প্রকাশিত মাসিক আনন্দ ভৈরবীর সম্পাদক শামীম পাটোয়ারী বলেছেন, নজরুলের ফেনী আগমনের তারিখ নিয়ে দীর্ঘদিন কিছু বিভ্রান্তি ছিল। কয়েকজন গবেষক তাদের লেখায় ঘটনাটিকে জুন বা জুলাই মাসের কোনো এক দিনের বলে উল্লেখ করেছেন। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও নজরুল গবেষক ড. মাহবুবুল আলম তার নজরুল: তারিখ অভিধান গ্রন্থের ৫৩ নম্বর পৃষ্ঠায় ১ আগস্টকে কবির ফেনী আগমনের দিন হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক ও গবেষক উদয় শঙ্করও তার একাধিক লেখায় একই তারিখ নিশ্চিত করেছেন বলে জানান তিনি।

শতবর্ষ উপলক্ষে ফেনীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ বলেছেন, তাদের উদ্যোগে মিজান রোডের কবির স্মৃতিবিজড়িত হক ভিলা, বর্তমান গ্র্যান্ড হক টাওয়ারে স্থাপিত নজরুলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বলপয়েন্ট সাহিত্যজন, সমতট সাহিত্য সংসদ, নরনীয়াসহ বিভিন্ন সংগঠনও দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করছে। সম্প্রতি চারণ সাংস্কৃতিক কেন্দ্র শতবর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাসদ উপদেষ্টা খালেকুজ্জামানসহ নজরুল গবেষকেরা অংশ নেন।

ফেনীকাজী নজরুল ইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী