Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাধবপুর

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৮:০১
পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের চারটি গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। শুক্রবার (১২ জুন) রাত থেকে শুরু হওয়া ঢলে ভান্ডারুয়া, জামালপুর, লৌহাদ ও এক্তিয়ারপুর গ্রামের কিছু অংশ পানির নিচে চলে যায়। ডুবে গেছে গ্রামীণ সড়ক, পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সিমনা ছড়ার একটি অংশ ভান্ডারুয়া এলাকায় ভেঙে যায়। এর ফলে রাতারাতি পরিস্থিতির অবনতি ঘটে এবং চারটি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। অনেক বাড়িঘর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

গ্রামের কয়েকজন বাসিন্দা জানালেন, বিভিন্ন সড়ক পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে এবং নিরাপদ স্থানে সরে যেতে হিমশিম খাচ্ছে।

স্থানীয় বাসিন্দা হুমায়ূন কবির জানালেন, পাহাড়ি ঢলের পানিতে অনেক পুকুরের পাড় তলিয়ে গেছে। এতে বিভিন্ন মৎস্য খামারের মাছ ভেসে গিয়ে চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আব্দুল কাদির নামের একজন কৃষক জানান, পাহাড়ি ঢলের পানিতে কয়েকশ একর আউশ ধান, মৌসুমি শাক-সবজি ও গবাদিপশুর খাদ্য নষ্ট হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি কাঁচা ও মাটির তৈরি বসতঘর আংশিক কিংবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহজাহানপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মন্নাফ আগামীর সময়কে বলেছেন, ‘পাহাড়ি ঢলে সিমনা ছড়ার কিছু অংশ ভেঙে যায়। এতে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ৫ শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।’

মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন আগামীর সময়কে জানালেন, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জেনেছি পানি নেমে যাচ্ছে। ফসলের কিছু ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বিষয়টি দেখবেন।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুরপানিবন্দিপাহাড়ি ঢল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: