Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জে ৯৫% ডেঙ্গু রোগী ঢাকাফেরত

  • হবিগঞ্জে দুই মাসে আক্রান্ত ১২৮, মৃত্যু ২
  • ডেঙ্গুতে মারা যাওয়া দুজন কর্মরত ছিলেন ঢাকায়
  • আক্রান্ত হয়ে ফেরা মানুষের সংখ্যা বাড়ায় ডেঙ্গু ছড়ানোর শঙ্কা
বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭
হবিগঞ্জে ৯৫% ডেঙ্গু রোগী ঢাকাফেরত

হবিগঞ্জে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৮ জন। তাদের প্রায় ৯৫ শতাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে ফিরেছেন। এ সময়ে মৃত্যু হয়েছে দুজনের। ঢাকায় কর্মরত ছিলেন তারাও। গত শুক্রবার আগামীর সময়কে এসব তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস।

এদিকে, রাজধানী থেকে আক্রান্ত হয়ে ফেরা মানুষের সংখ্যা বাড়ায় জেলার হাওরাঞ্চলে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

হাওরবেষ্টিত বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) গত ৮ সেপ্টেম্বর এবং আফিয়া খানম (৫৪) ২ আগস্ট মারা যান। দুজনই জ্বর নিয়ে ঢাকা থেকে হবিগঞ্জে ফেরেন। পরে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে লাখাইয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৯ জন। আক্রান্তদের প্রায় সবাই ঢাকা থেকে ফিরেছেন। হাওরবেষ্টিত এই উপজেলার অন্তত ২০ হাজার মানুষ রাজধানীতে হোটেল ব্যবসা ও অন্যান্য কাজে নিয়োজিত। একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলায় ৫১, মাধবপুরে ১৪ এবং চুনারুঘাটে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে আটজন এবং লাখাই ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে মুমূর্ষু রোগী চিকিৎসাধীন।

জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীকে এডিস মশা কামড়ালে মশাটি রক্তের সঙ্গে ডেঙ্গু ভাইরাস গ্রহণ করতে পারে। পরে সেই মশা অন্য মানুষকে কামড়ালে তার শরীরে ভাইরাস ছড়াতে পারে।

তিনি বলেছেন, ঢাকা থেকে আক্রান্ত হয়ে ফেরা রোগীদের মাধ্যমে জেলার হাওরাঞ্চলে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। বিষয়টি উদ্বেগজনক। জ্বর নিয়ে ঢাকা থেকে ফেরা রোগীদের দ্রুত হাসপাতালে নিতে হবে। মশার কামড় থেকে তাদের সুরক্ষিত রাখতে হবে। মশারি ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করতে হবে। জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ১০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. বাহার উদ্দিনের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করলেই হবে না। মশার বিস্তার ঠেকাতে নিয়মিত কার্যকর অভিযান চালাতে হবে। ঢাকা থেকে জেলায় ফেরা কারও জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার আওতায় আনতে হবে। পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে হবে।

হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর দাবি, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম চলছে। প্রতি শনিবার বিশেষ কর্মসূচিও নেওয়া হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে নগরবাসীকে সচেতন হতে হবে। পৌরসভার উদ্যোগের পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নাগরিকদেরও।

হবিগঞ্জডেঙ্গু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর