Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কোরবানির চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৫:৫৮
কোরবানির চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদ্রাসা

ছবি: আগামীর সময়

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছে সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানায় সিলেট বিভাগীয় কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ।

নেতাদের অভিযোগ, গত দুই সরকারের অকার্যকর নীতি এবং বর্তমান সরকারের উদাসীনতার কারণে চরম সংকটে পড়েছে দেশের চামড়া শিল্প। ফলে কোরবানির পশুর চামড়া এখন মাদ্রাসাগুলোর জন্য লাভজনক নয়, বরং বোঝা।

মহানগরের সোবহানীঘাট এলাকার এদারা ভবনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনটি। লিখিত বক্তব্যে পরিষদের সদস্য সচিব মাওলানা মুশতাক আহমদ খান বলেছেন, ‘কওমি মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দান, সদকা ও কোরবানির পশুর চামড়ার অর্থে পরিচালিত হয়ে আসছে। কিন্তু ২০১৩ সালের পর থেকে চামড়ার বাজারে ধারাবাহিক দরপতনের কারণে এ খাত প্রায় ধ্বংসের মুখে পড়েছে। বর্তমানে চামড়া সংগ্রহ ও পরিবহনে যে ব্যয় হয়, বিক্রির মাধ্যমে সেই অর্থও উঠে আসে না। এতে কওমি মাদ্রাসাগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছে।’

মাওলানা মুশতাকের মতে, ‘অন্তর্বর্তী সরকার চামড়া সংরক্ষণের জন্য লবণ সরবরাহ করলেও তা কার্যকর সমাধান ছিল না। সরকারের উচিত ছিল চামড়া খাতের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্য নিশ্চিত করা।’

বর্তমান সরকারও এ খাতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি, অভিযোগ তার।

‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি কোরবানির মৌসুমে সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ করবে না। তবে ভবিষ্যতে সরকার কার্যকর পদক্ষেপ নিলে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে’— ঘোষণা জানালেন পরিষদ নেতা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কোরবানির মৌসুমে দেশের মোট চামড়ার ৭১ শতাংশ সংগ্রহ হয় কওমি মাদ্রাসার মাধ্যমে। তাই চামড়া শিল্প রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল বছীর সুনামগঞ্জী, যুগ্ম সচিব মাওলানা আহমদ কবীর আমকুনী, মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা এনামুল হক বহরগ্রামী, মুফতি রশিদ আহমদ ও মাওলানা নিয়াম উল্লাহ খাসদবিরীসহ বিভিন্ন কওমি মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা।

সিলেটকওমি মাদ্রাসাকোরবানির চামড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার