চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কয়েদির মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান।
মৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৬৪)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আনা হয়। তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।




