ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী কয়েদির মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে।
তার নাম মো. জাকারিয়া মোল্লা (৬৩)। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী ছিলেন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারা কর্তৃপক্ষের নির্দেশে গত ২৭ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় কারারক্ষীরা জাকারিয়া মোল্লাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
মৃত জাকারিয়া মোল্লার ঠিকানা ঢাকার পিলখানা বিডিআর এলাকায়। তার বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।



