Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ

প্রশিক্ষণের নামে সরকারি অর্থ ব্যয়, বাস্তবে উদ্যোক্তা মাত্র ৮-১০ জন

আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৮:৫০
শেয়ার করুন:
প্রশিক্ষণের নামে সরকারি অর্থ ব্যয়, বাস্তবে উদ্যোক্তা মাত্র ৮-১০ জন

গ্রাফিকস: আগামীর সময়

সরকারি অর্থ ব্যয় করে প্রশিক্ষণ আয়োজনের মূল উদ্দেশ্য দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলা। কিন্তু প্রশিক্ষণ শেষে যদি বাস্তবে তার দৃশ্যমান সুফল না মেলে, তাহলে এসব আয়োজনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় কৃষি খাতের বিভিন্ন প্রকল্পের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের চিত্র সেই প্রশ্নই সামনে নিয়ে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত দেড় বছরে শুধু শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতেই বিভিন্ন প্রকল্পের অধীনে প্রায় দেড় হাজার নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই একাধিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রশিক্ষণার্থীদের জন্য ছিল দুপুরের খাবার, যাতায়াত ভাতা ও সনদ। কোনো কোনো প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নগদ অর্থও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষকদের জন্য ছিল সম্মানী।

শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এসএসিপি রেইন প্রকল্পের আওতায় যুবক-যুবতীদের ব্যক্তিগত মডেল ফার্ম তৈরি বিষয়ে একদিনের প্রশিক্ষণে ৩০ জন অংশ নেন। নারীদের হোম স্ট্রিট মডেল ফার্ম বিষয়ে চার দিনের প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন। জলবায়ুসহিষ্ণু কৃষি মডেল বিষয়ে দুই ব্যাচে চার দিন প্রশিক্ষণ দেওয়া হয় ৬০ জনকে। বছরব্যাপী পুষ্টিভিত্তিক সবজি বাগান বিষয়ে দুই ব্যাচে দুই দিন প্রশিক্ষণ নেন ৬০ জন।

এ ছাড়া সেফটি ও নিউট্রিশন বিষয়ে ছয় ব্যাচে ১৮০ জন, নারী কৃষকদের স্বাস্থ্য, পুষ্টি ও রান্নার পদ্ধতি বিষয়ে চার ব্যাচে ১২০ জন এবং চরাঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণ বিষয়ে ছয় ব্যাচে ১৮০ জন প্রশিক্ষণ নেন। পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষিচর্চা বিষয়ে ছয় ব্যাচে ১৮০ জন এবং রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে ছয় ব্যাচে আরও ১৮০ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। এভাবে বিভিন্ন বিষয়ে মোট ৪২টি ব্যাচে ১ হাজার ২৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় তিন ব্যাচে ৯০ জন, চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অধীনে এক ব্যাচে ৩০ জন, বিসিআরএল প্রকল্পে এক ব্যাচে ২৫ জন এবং গেইন প্রকল্পের আওতায় দুই ব্যাচে ৬০ জন প্রশিক্ষণ নিয়েছেন। সব মিলিয়ে দুটি উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের সংখ্যা প্রায় দেড় হাজার।

এসব প্রশিক্ষণের মধ্যে এসএসিপি রেইন প্রকল্পের উদ্যোক্তা উন্নয়নবিষয়ক পাঁচ দিনের একটি প্রশিক্ষণে ৩০ জন অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদ, দুপুরের খাবার ও জনপ্রতি ৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৫ প্রশিক্ষককে সম্মানী দেওয়া হয়। তবে এসব প্রশিক্ষণে কত টাকা ব্যয় হয়েছে এবং প্রশিক্ষণ শেষে কতজন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন, তার পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি।

প্রশিক্ষণ নেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই একাধিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তবে শেখানো বিষয়গুলোর সবকিছু তাদের কাছে নতুন ছিল না। কোনো কোনো প্রশিক্ষণ থেকে কিছু নতুন তথ্য পেলেও সেগুলো বাস্তবে কাজে লাগানোর সুযোগ হয়নি।

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মোস্তারী বেগম বলেন, ‘আমি তিনটি প্রশিক্ষণে অংশ নিয়েছি। এর মধ্যে বাড়িতে বাগান করা নিয়ে একটি প্রশিক্ষণ ছিল। সেখানে কিছু বিষয় শিখেছি, যা এখন কাজে লাগাচ্ছি। তবে অন্য দুটি প্রশিক্ষণ তেমন কাজে আসেনি।’

মোবারকপুর ইউনিয়নের রুস্তম আলী বলেন, ‘প্রশিক্ষণের জন্য ডাকা হলে অংশ নিয়েছি। যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেগুলোর অনেক কিছু আগে থেকেই জানা ছিল। তাই তেমন কাজে আসছে না। তবে প্রশিক্ষণে যাতায়াত ভাতা ও দুপুরের খাবার দেওয়া হয়েছিল।’

লয়াগাঁ গ্রামের রেজাউল করিম বলেন, ‘আমি দুই থেকে তিনটি প্রশিক্ষণে অংশ নিয়েছি। বেশির ভাগ বিষয়ই আগে থেকে জানা ছিল। তবে কিছু নতুন তথ্য পেয়েছি। সেগুলো এখনো কাজে লাগাতে পারিনি।’

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশিক্ষণগ্রহণকারীদের মধ্যে অন্তত ৪০ শতাংশ নারী। তবে তাদের মধ্যে প্রশিক্ষণ নিয়ে বাস্তবে কাজ করছেন এমন নারীর সংখ্যা মাত্র ৮ থেকে ১০ জন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে, কয়েকজন নারী চার থেকে ছয়বার পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ফলে প্রশিক্ষণে অংশগ্রহণের সংখ্যা বাড়লেও তার বিপরীতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির চিত্র কতটা সন্তোষজনক, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, প্রশিক্ষণ ছাড়াই চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্তত ২৫ থেকে ৩০ জন নারী অনলাইন ও অফলাইনে বিভিন্ন পণ্য তৈরি ও বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তাদের কেউ কেউ নিজ উদ্যোগে পণ্য উৎপাদন করে বাজারজাত করছেন। ফলে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার আগ্রহীদের সরাসরি সহযোগিতা ও বাজারসংযোগ তৈরির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে মাঝেমধ্যে ফলোআপ করা হয়।’

বিশেষজ্ঞদের মতে, কৃষি, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ব্যবসা কিংবা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। তবে প্রশিক্ষণ হতে হবে স্থানীয় চাহিদাভিত্তিক, বাস্তবমুখী ও ফলাফলনির্ভর। শুধু প্রশিক্ষণার্থী নির্বাচন, উপস্থিতি নিশ্চিত করা, ভাতা দেওয়া ও সনদ বিতরণই যেন মূল লক্ষ্য হয়ে না দাঁড়ায়। প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীরা কতটা দক্ষতা অর্জন করেছেন, কতজন নতুন উদ্যোগ নিয়েছেন এবং কতজনের কর্মসংস্থান বা আয় বেড়েছে, তা নিয়মিত মূল্যায়ন করা জরুরি।

চাঁপাইনবাবগঞ্জপ্রশিক্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার