Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১০ বছরেও স্থায়ী ঠিকানা হলো না রাঙামাটি মেডিকেল কলেজের

ফজলে এলাহী, রাঙামাটি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০
শেয়ার করুন:
১০ বছরেও স্থায়ী ঠিকানা হলো না রাঙামাটি মেডিকেল কলেজের

গ্রাফিকস: আগামীর সময়

প্রতিষ্ঠার এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও নিজস্ব অ্যাকাডেমিক ভবন ও হাসপাতাল পায়নি রাঙামাটি মেডিকেল কলেজ। অস্থায়ী ভবনে চলছে শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কাজ। শিক্ষক সংকট, সীমিত ল্যাব সুবিধা এবং শ্রেণিকক্ষের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদানও। চিকিৎসা বিজ্ঞানের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের জন্য নির্ভর করতে হচ্ছে রাঙামাটি জেনারেল হাসপাতালের ওপর। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রায় ১ হাজার ২৯৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন পেলেও এখনো শুরু হয়নি মূল নির্মাণকাজ। ফলে সীমাবদ্ধতার মধ্যেই চলছে পাহাড়ের একমাত্র সরকারি মেডিকেল কলেজটির শিক্ষা কার্যক্রম।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এ কলেজে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হয় ২০১৫ সালের ১০ জানুয়ারি। বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের জন্য নির্মিত ছয়তলা ভবনে চলছে কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীদের আবাসনের জন্যও ব্যবহার করা হচ্ছে অস্থায়ী ভবন। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও আধুনিক ল্যাবরেটরির অভাবে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষক পদ রয়েছে ৫৪টি। এর বিপরীতে কর্মরত আছেন ২৭ জন। অর্থাৎ অর্ধেক পদই শূন্য। অধ্যাপক পদে ১১টির বিপরীতে কর্মরত ৪, সহযোগী অধ্যাপকের ২০টি পদের বিপরীতে ৯ এবং সহকারী অধ্যাপকের ২৩টি পদের বিপরীতে ১৪ জন। গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় একাধিক ব্যাচের পাঠদান সামলাতে হচ্ছে সীমিতসংখ্যক শিক্ষককে।

শুধু শিক্ষক সংকটই নয়, ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। ল্যাবরেটরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের অভাব রয়েছে। ফলে চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যবহারিক পাঠ পুরোপুরি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

নিজস্ব হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ সম্পন্ন করতে হচ্ছে রাঙামাটি জেনারেল হাসপাতালে। এতে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের প্রশিক্ষণের দায়িত্বও সামলাতে হচ্ছে হাসপাতালটিকে। শিক্ষার্থীদের মতে, নিজস্ব হাসপাতাল থাকলে বিভিন্ন ধরনের রোগী ও বিশেষায়িত চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ বাড়ত। বর্তমান ব্যবস্থায় সেই সুযোগ সীমিত।

তারা বলছেন, অস্থায়ী ভবনে শ্রেণিকক্ষের সংকট এতটাই যে, এক ব্যাচের ক্লাস শেষ হলে অন্য ব্যাচকে অপেক্ষা করতে হয়। কোনো কোনো গুরুত্বপূর্ণ বিভাগে মাত্র একজন শিক্ষককে দুটি ব্যাচের পাঠদান সামলাতে হচ্ছে। কয়েকটি বিভাগে অভ্যন্তরীণ মূল্যায়নের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। এসব সীমাবদ্ধতার মধ্যেও কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষায় ভালো ফল করছেন। তবে তাদের আশঙ্কা, দীর্ঘদিন এভাবে চললে চিকিৎসাশিক্ষার গুণগত মান ধরে রাখা কঠিন হবে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিষ্ঠার এক দশক পেরিয়েও একটি সরকারি মেডিকেল কলেজের নিজস্ব অ্যাকাডেমিক ভবন ও হাসপাতাল না থাকা চিকিৎসাশিক্ষার জন্য বড় সীমাবদ্ধতা। প্রকল্প অনুমোদন ও দরপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন প্রয়োজন দ্রুত নির্মাণকাজ শুরু করা। পাশাপাশি শিক্ষক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, ল্যাবরেটরির উন্নয়ন এবং ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়ানো জরুরি। তা না হলে অবকাঠামোগত সংকটের পাশাপাশি শিক্ষার মান নিয়েও উদ্বেগ থেকে যাবে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৩ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১ হাজার ২৯৩ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়। রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জ এলাকায় প্রায় ২৮ একর জমিতে মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় ১৬টি ভবন নির্মাণের কথা রয়েছে। এর মধ্যে ১০টি আবাসিক ও ৬টি অনাবাসিক ভবন। অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার এবং হাসপাতাল নির্মাণ করা হবে। চলতি বছরের শুরুতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়াকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে চারটি দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। তবে এখনো শুরু হয়নি ভবন নির্মাণের মূল কাজ।

প্রীতি প্রসূন বড়ুয়ার ভাষ্য, শিক্ষক সংকট নিরসনে মন্ত্রণালয়ে নিয়মিত চিঠি পাঠানো হচ্ছে। মন্ত্রণালয়ের মাধ্যমে পদায়নের ভিত্তিতে শূন্য পদগুলো পূরণ করা হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে তিনি বললেন, ‘এরই মধ্যে চারটি দরপত্রের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে।’ তার আশা, আগামী জানুয়ারি থেকে ভবন নির্মাণের কাজ শুরু হবে।

 

রাঙামাটিমেডিকেল কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল