Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গরমে কদর বাড়ছে তালের শাঁসের

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৪:২৯
গরমে কদর বাড়ছে তালের শাঁসের

ছবি: আগামীর সময়

কালের বিবর্তনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গ্রামাঞ্চল থেকে অনেকটাই হারিয়ে গেছে তালগাছ। তবে এখনও চাহিদা কমেনি তালের শাঁসের। বরং গরম বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার হাট-বাজার ও সড়কের পাশে বেড়েছে তালের শাঁস বিক্রির ধুম। মৌসুমি এই ফল স্থানীয় অর্থনীতিতেও রাখছে অবদান।

জীবননগর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও সড়কের পাশে কয়েক সপ্তাহ ধরে তালের শাঁস বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, চৌরাস্তা মোড় এবং বিভিন্ন ফুটপাতে ধারালো দা দিয়ে তাল কেটে শাঁস বের করে বিক্রি করতে দেখা গেছে বিক্রেতাদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালের শাঁস বিক্রি করছিলেন আলাউদ্দীন। তিনি জানিয়েছেন, মৌসুম এলেই বিভিন্ন এলাকা থেকে তাল সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। অন্য সময় কাজ করেন ভিন্ন পেশায়।

তার ভাষ্য, কেউ নরম শাঁস পছন্দ করেন, আবার কেউ কিনতে চান শক্ত শাঁস। প্রতিদিন বিক্রি হয় ৩০ থেকে ৪০ কাঁদি তাল। মৌসুমে এই ব্যবসা কিছুটা স্বচ্ছলতা এনে দেয় তার সংসারে।

আরও পড়ুন

ঈদে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা

২৩ মে ২০২৬

বিক্রেতারা জানিয়েছেন, প্রতিটি তালে সাধারণত শাঁস থাকে দুই থেকে তিনটি। ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি তাল। গরমের দিনে আরও বেড়ে যায় তালের শাঁসের চাহিদা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এনে বাজারে বিক্রি করা হয় এসব তাল।

গত রবিবার জীবননগর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাজারের ধারে, পাকা সড়কের পাশে ও জনসমাগম বেশি এমন স্থানে ছোট-বড় কাঁচা তালের স্তূপ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোথাও কোথাও ভ্যানে করে পাড়া-মহল্লায় ঘুরেও দেখা গেছে শাঁস বিক্রি করতে।

চাহিদা বেশি থাকায় সহকারী নিয়ে কাজ করছেন বিক্রেতাদের অনেকেই। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০০ থেকে ৫০০ শাঁস বিক্রি করেন একজন বিক্রেতা। এতে দৈনিক গড়ে ৩০০ থেকে ৩৫০ টাকা লাভ হয় বলে জানিয়েছেন তারা।

আন্দুলবাড়ীয়া গ্রামের ক্রেতা লিটন মির্জা বলেছেন, বছরের এ সময়ে খুব ভালো লাগে তালের শাঁস খেতে। বিশেষ করে গরমে এটি শরীর ঠান্ডা রাখতে সহায়ক। তবে এবার দাম কিছুটা বেশি বলেও মন্তব্য করেন তিনি।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, এ বছর ভালো ফলন হয়েছে তালের। নতুন নতুন গাছ থেকেও সংগ্রহ করা হচ্ছে তাল।

তিনি আরও জানান, বর্তমানে বজ্রপাত রোধে রাস্তার ধারে ও খালের পাড়ে তালগাছ রোপণের প্রবণতা বেড়েছে। কৃষি অফিসের পাশাপাশি তালগাছ রোপণে কাজ করছে বিভিন্ন সামাজিক সংগঠনও।

তালগরমতালের শাঁসচুয়াডাঙ্গা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল