advertisement
advertisement
Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে জামায়াতের দুই পক্ষের হট্টগোল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২১:৩৫
প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে জামায়াতের দুই পক্ষের হট্টগোল

গ্রাফিকস: আগামীর সময়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নূরনগর তানভীর কনভেনশন সেন্টারে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঘটে এ ঘটনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এস এম ফজলুল হক, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল ও উপজেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ।

অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান নূরনগর ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার নাম ঘোষণা করেন। তবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীদের একটি অংশ সভাস্থল থেকে বেরিয়ে পড়েন। পরে প্রকাশ্যেই এর বিরোধিতা করেন তারা।

ওই ঘটনার কয়েকটি ভিডিওচিত্র এ প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণার পর আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেতাকর্মীদের একাংশ। কয়েকজন নেতাকর্মী দলীয় প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং শেখ লিয়াকত হোসেন বাবুকে প্রার্থী করার দাবি জানান।

তাদের ভাষ্য, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের তৃণমূল সম্পৃক্ততার কারণে শেখ লিয়াকত হোসেন বাবুকেই দলীয় প্রার্থী করা উচিত। অন্যথায় তারা আসন্ন ইউপি নির্বাচনে ঘোষিত প্রার্থীকে সমর্থন করবেন না।

এ সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় সভাস্থলে। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান বলেছেন, যারা আপত্তি জানিয়েছেন তারা সাধারণ মানুষ, আমাদের দায়িত্বশীল কেউ নন। আমাদের সিদ্ধান্ত গ্রহণের পলিসি অনুযায়ী তাদের মতামত নিয়েছি।

তিনি জানান, উপজেলা আমিরসহ একটি বোর্ড স্বাক্ষরিত প্রতিবেদন জেলায় পাঠানো হয়। জেলা কর্মপরিষদ মূলত প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়। সেটির অনুমোদন হয় অঞ্চলে।

এ বিষয়ে নূরনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শেখ লিয়াকত হোসেন বাবু বলেছেন, আমি স্টেজে ছিলাম। বাইরে কী ঘটেছে, সে বিষয়ে আমি জানি না।

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

জামায়াত
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    ১১ জুন ২০২৬, ০৪:৩২

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    ১১ জুন ২০২৬, ০০:৩১

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    ১১ জুন ২০২৬, ০০:২৫

    নগর ডোবে, হিসাব ভাসে

    নগর ডোবে, হিসাব ভাসে

    ১১ জুন ২০২৬, ০২:০৮

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ১১ জুন ২০২৬, ০৫:৪৫

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    ১১ জুন ২০২৬, ০০:৫০

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    ১১ জুন ২০২৬, ০৬:০৭

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    ১১ জুন ২০২৬, ০৪:৪৩

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    ১১ জুন ২০২৬, ০২:৩৭

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    ১১ জুন ২০২৬, ০৪:০৫

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    ১১ জুন ২০২৬, ০৪:২৭

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    ১১ জুন ২০২৬, ০৭:৩৮

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    ১১ জুন ২০২৬, ০৫:৩১

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    ১১ জুন ২০২৬, ০৫:২৩

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    ১১ জুন ২০২৬, ০৫:১০

    advertiseadvertise