Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পার্বতীপুরে বালু তোলায় ধস, ক্ষতিগ্রস্ত কৃষিজমি

মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২
পার্বতীপুরে বালু তোলায় ধস, ক্ষতিগ্রস্ত কৃষিজমি

দিনাজপুরের পার্বতীপুরে ফসলি জমির তলদেশ থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার কয়েকটি এলাকায় অবাধে বালু উত্তোলনের কারণে কোথাও ১০ থেকে ১৫ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এতে পাশের কৃষিজমি ধসে পড়ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

চণ্ডীপুর ইউনিয়নের সালন্দার বীরপাড়া গ্রামে আলম নুরের ভোগদখলীয় জমি থেকে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম ও আলতাফ হোসেনের বিরুদ্ধে। আলম নুর বললেন, গত ১৬ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউএনও ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম ও আলতাফ হোসেন বললেন, ‘আমাদের জমির মাটি কেটে নিজেদের খাল-খন্দ ভরাট করছি।’

হামিদপুর ইউনিয়নের খলিলপুর মোল্লাপাড়া গ্রামের উত্তর পাশেও বিস্তীর্ণ এলাকা থেকে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র জমির মালিকদের কাছ থেকে বালু কিনে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে। এতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পাশের জমি ধসে পড়ছে।

খয়েরপুকুর উত্তরপাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বললেন, বালু উত্তোলনের কারণে তার প্রায় দুই বিঘা জমির এক অংশ ধসে গেছে। ১০-১৫ ফুট গভীর গর্তের সৃ‍ৃষ্টি হওয়ায় ভারী বৃষ্টিতে আরও জমি ও গাছপালা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। একই অভিযোগ করেন হামিদপুরের কৃষক আইনুল হক।

স্থানীয়দের অভিযোগ, খলিলপুর মোল্লাপাড়ার ঘটনাস্থল থেকে মাত্র ২০০ ফুট দূরে ইউনিয়ন ভূমি অফিস। এরপরও মাটি-বালু উত্তোলন বন্ধ হয়নি।

দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বললেন, ভূগর্ভস্থ বালু, মাটি উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ। এতে মাটির স্তরের ভারসাম্য নষ্ট হয়ে পাশের জমিতে ধস হতে পারে এবং কৃষিজমির উৎপাদনক্ষমতা কমতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পার্বতীপুরের ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। ইউএনওকে এসএমএস পাঠানো হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পার্বতীপুরদিনাজপুরবালুকৃষিজমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন