Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এবার আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৬:০৬
এবার আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাই

পুলিশের ওপর হামলার পর আটক দুই নারী। ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের ফতুল্লার পর এবার আড়াইহাজারে হামলার শিকার হয়েছে পুলিশ। সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করতে যাওয়ায় এই হামলা- জানালেন থানার পুলিশ সদস্যরা। তাদের ওয়াকিটকি ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন নিশ্চিত করেছেন তথ্যগুলো।

তিনি ও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানালেন, আড়াইহাজার থানা এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল যাচ্ছিল বালিয়াপাড়া বাজার এলাকায়। সেখানে গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় দুই ব্যক্তিকে আটকানোর চেষ্টা চলে।

এ সময় এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত আমির হোসেন ওরফে সামা, সাহাদত এবং তাদের অনুসারীরা পুলিশের ওপর হামলা করেন। তাদের মধ্যে হয় ধস্তাধস্তি। পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি ভেস্ট ছিনিয়ে নেয় হামলাকারীরা।

আরও পড়ুন

মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৪ জুন ২০২৬

একপর্যায়ে পাশের খেলার মাঠে গিয়ে আশ্রয় নেন পুলিশ সদস্যরা। সেখানে খেলতে থাকা যুবকরা তাদের ঘিরে রাখলে হামলাকারীরা পিছু হটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে চালায় অভিযান। উদ্ধার করা হয় বেশিরভাগ সরঞ্জাম। হামলাকারীদের সহযোগী সন্দেহ আটক করা হয় দুই নারীকে। 

আড়াইহাজার থানার ওসি সবজেল জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। চলছে আইনিব্যবস্থার প্রস্তুতি। 

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে হামলার শিকার হয় পুলিশ। পাঁচ সদস্যসহ আহত হন আটজন। 

আরও পড়ুন

পুলিশের ওপর হামলা করে পালানো যুবদল নেতা কক্সবাজারে গ্রেপ্তার

১০ মে ২০২৬

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাসদাইর পতেঙ্গার মোড়ে মাদকের স্পটে অভিযানে যায় পুলিশ। এ সময় বিপুল মাদকসহ কারবারি ফাইটার মনির, তার সহযোগী নাইম ও মাসুমকে গ্রেপ্তার করা হয়। তাদের ছিনিয়ে নিতে সহযোগীরা প্রথমে পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে।

পরে পুলিশকে লক্ষ্য করে প্রায় পাঁচ-ছয় রাউন্ড গুলি করে হামলাকারীরা। পুলিশও পাল্টা দুই রাউন্ড গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও ইটের আঘাতে আহত হন পুলিশ ও পথচারীরা।

নারায়ণগঞ্জপুলিশের ওপর হামলামাদক কারবার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!