Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নতুন কুঁড়িতে রংপুরের বাজিমাত

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২০:৩৫
নতুন কুঁড়িতে রংপুরের বাজিমাত

নতুন কুঁড়ি স্পোর্টসে শিরোপা জিতে পিকআপে চড়ে রংপুর নগর প্রদক্ষিণ করেছেন খুদে খেলোয়াড়রা— আগামীর সময়

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে দেশের অন্য বিভাগগুলোকে পেছনে ফেলে সাফল্যের তালিকায় নাম লিখিয়েছে রংপুর। সেই অর্জনের শিরোপা হাতে পিকআপে চড়ে নগর প্রদক্ষিণ করেছেন খুদে খেলোয়াড়রা। নগরবাসীও পথে পথে বিজয়োল্লাস, হাততালি ও শুভেচ্ছায় ভাসিয়েছেন তাদের। পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে দেওয়া হয় সংবর্ধনা।

আজ মঙ্গলবার দুপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া রংপুর বিভাগের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করেন বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।

গতকাল সোমবার ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবল বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী বিভাগকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। কাবাডি বালিকা বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। সেই সঙ্গে ক্রিকেট বালক ও কাবাডি বালক বিভাগে রানার্সআপ হয়ে মোট চারটি দলীয় ইভেন্টে ট্রফি পেয়েছে দলটি।

সংবর্ধনা অনুষ্ঠানে বালিকা ফুটবলার জয়া আক্তার নীলা জানান, চ্যাম্পিয়ন হওয়ার পথটি সহজ ছিল না। শুরু থেকে প্রতিটি ম্যাচে লড়াই করে তারা ফাইনালে পৌঁছেছেন। এরপর রাজশাহী বিভাগকে হারিয়ে শিরোপা জেতেন। এই জয়ের আনন্দ তাদের কাছে অনেক বড়। ফুটবলার বীথি কিসকু অভিব্যক্তি প্রকাশ করেন, শিরোপা জয়ের পর নিজ এলাকায় মানুষের ভালোবাসা ও সংবর্ধনা তাদের আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলার স্বপ্ন তাদের।

নারী ফুটবল দলের কোচ রুমা আক্তার বলেছেন, ‘নতুন কুঁড়িতে প্রথমবার অংশ নিয়েই আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছে। এটি আমাদের জন্য গর্বের। এমন স্মৃতি কখনোই ভোলার নয়।’

আরও পড়ুন

স্ত্রী-ছেলে বিদেশে, বৃদ্ধ মরে পড়ে রইলেন ঘরে

২৮ জুলাই ২০২৬

কোচ মিলন খান বললেন, ‘এই নারী ফুটবলারদের জয়ের পেছনে অনেক সংগ্রাম আর ত্যাগের ইতিহাস রয়েছে। নিম্ন ও দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই মেয়েরা সমাজের নানা বাধা ও ট্রল পেরিয়ে জয় নিয়ে এসেছে এই সমাজেরই জন্য। এর জন্য তারা শতভাগ কৃতিত্ব পাওয়ার যোগ্য।’

রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা জানান, নতুন কুঁড়ি-২০২৬ প্রতিযোগিতায় রংপুর অঞ্চল থেকে প্রায় ১৭০ জন অংশগ্রহণ করেছিলেন। চারটি দলীয় ইভেন্টসহ মোট আটটি ইভেন্টে অংশ নেন তারা। ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট ও কাবাডির বালক বিভাগে রানার্সআপ হয়েছে। তিনি বলেন, ‘১০০ মিটার স্প্রিন্টে রংপুরের একজন প্রতিযোগী দ্বিতীয় হয়েছেন। একই প্রতিযোগী লংজাম্পে স্বর্ণপদক জিতেছেন। ব্যাডমিন্টনে রংপুর তৃতীয় স্থান অর্জন করেছে। জুডোতে একটি স্বর্ণপদক এবং মেয়েদের লংজাম্পে একটি ব্রোঞ্জ পদক পেয়েছে রংপুর।’

তিনি আরও বলেছেন, ‘যেকোনো খেলায় হঠাৎ করে সাফল্য আসে না। এই অর্জন রংপুর বিভাগের জন্য গর্বের। খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও যথাযথ পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো করার সুযোগ রয়েছে।’

রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেছেন, ‘রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আমরা নতুন কুঁড়ি শুরু করেছিলাম, তার সমাপ্তি কিন্তু ঘটলো। যারা বিজয় ছিনিয়ে এনেছেন তাদেরকে অভিনন্দন। যারা এর নেপথ্যে থেকে সার্বক্ষণিক কোমলমতি খেলোয়াড়দের দেখভাল করেছেন তাদেরকে অভিনন্দন। এখানেই থেমে থাকলে হবে না, এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে।’

নতুন কুঁড়িরংপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২