Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাতের আঁধারে হাওরের স্থায়ী ফসলরক্ষা বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২১:০২
রাতের আঁধারে হাওরের স্থায়ী ফসলরক্ষা বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা

চরহাইজদা হাওরে স্থায়ী ফসলরক্ষা বাঁধের ওপরের ব্লক সরিয়ে মাটি কেটে ক্ষতিগ্রস্ত করেছে দুর্বৃত্তরা। ছবি: আগামীর সময়

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার চরহাইজদা হাওরে রাতের আঁধারে স্থায়ী ফসলরক্ষা বেড়িবাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্র বলছে, গত রবিবার গভীর রাতে মাছ ধরার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বাঁধটির একটি অংশ কেটে ফেলা হয়। বিষয়টি সোমবার স্থানীয়দের নজরে এলে তারা নিজেরাই মাটি ফেলে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেন। যে স্থানে বাঁধ কাটা হয়েছে, তার বিপরীত পাশে একটি গভীর কুড় রয়েছে। ওই কুড়ে মাছ প্রবেশ করানোর উদ্দেশ্যেই বাঁধটি কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাগলাজুর গ্রামের রাসেল মিয়া জানান, রাতের আঁধারে বাঁধ কাটার চেষ্টা করা হয়েছে। পরদিন বিষয়টি জানতে পেরে এলাকাবাসী বাঁধ রক্ষায় এগিয়ে আসে। বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাউকে না পেয়ে তারা নিজেরাই মেরামতের কাজ শুরু করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

একই এলাকার বুলবুল মিয়া বলেছেন, ‘মাছের লোভে দুর্বৃত্তরা স্থায়ী বাঁধের ওপরের ব্লক সরিয়ে মাটি কেটে ফেলেছে। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে হাওরের ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।’

গাগলাজুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ আশরাফুল চৌধুরী বলেছেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে থানায় মামলা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন জানান, ঘটনাস্থলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে পাঠানো হয়েছে। তারা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেছেন। বাঁধ কাটার ঘটনায় থানায় অভিযোগ দিতেও প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্বৃত্তফসলরক্ষাবাঁধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা