advertisement
advertisement
Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিনা খরচে ৭০ জনের চোখ অপারেশন করবে সিদ্দিক ফাউন্ডেশন

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২১:৩০
বিনা খরচে ৭০ জনের চোখ অপারেশন করবে সিদ্দিক ফাউন্ডেশন

ছবি: আগামীর সময়

কুষ্টিয়ায় সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে উন্নতমানের চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রয়াত প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের স্মরণে আয়োজিত এই বিশেষ চিকিৎসা শিবিরে ৭০ জন রোগীর ছানি অপারেশন করা হবে।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়ায় অবস্থিত বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং দ্য ফেড হলোজ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।

সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে ক্যাম্প প্রাঙ্গণে বয়সের ভারে নুইয়ে পড়া শত শত মানুষের ভিড় জমতে শুরু করে। চিকিৎসকেরা পাঁচ শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় নিরাময় শেষে শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন রোগীকে উন্নত চিকিৎসার লক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আয়োজকরা জানান, সফল অপারেশনের পর রোগীদের ৪৫ দিনের প্রয়োজনীয় ওষুধসহ সম্পূর্ণ নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। জিয়ারুখি গ্রামের কৃষক আসমান শেখ নিজের অনুভূতি ব্যক্ত করে বললেন, ‘গত বছর থেকে চোখের ছানির সমস্যায় ভুগছিলাম। অর্থের অভাবে অপারেশন করাতে পারিনি। এখানে এসে বিনামূল্যে অপারেশনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

টাকার অভাবে এতদিন চোখের চিকিৎসা করাতে না পারা ভাদালিয়া গ্রামের সেলিনা খাতুন আবেগপ্লুত হয়ে বললেন, ‘আজ ফাউন্ডেশনের এই উদ্যোগে আমি নতুন করে পৃথিবী দেখার স্বপ্ন দেখছি।’

সিদ্দিক ফাউন্ডেশনের সমন্বয়ক কাজী বাবুল তাদের এই মানবিক প্রয়াস সম্পর্কে জানালেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। শিক্ষা ও চিকিৎসাসেবার মাধ্যমে জনউন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় তুলে ধরেন তিনি।

    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    ১১ জুন ২০২৬, ০৪:৩২

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    ১১ জুন ২০২৬, ০০:৩১

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    ১১ জুন ২০২৬, ০০:২৫

    নগর ডোবে, হিসাব ভাসে

    নগর ডোবে, হিসাব ভাসে

    ১১ জুন ২০২৬, ০২:০৮

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ১১ জুন ২০২৬, ০৫:৪৫

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    ১১ জুন ২০২৬, ০০:৫০

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    ১১ জুন ২০২৬, ০৬:০৭

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    ১১ জুন ২০২৬, ০৪:৪৩

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    ১১ জুন ২০২৬, ০২:৩৭

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    ১১ জুন ২০২৬, ০৪:০৫

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    ১১ জুন ২০২৬, ০৪:২৭

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    ১১ জুন ২০২৬, ০৭:৩৮

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    ১১ জুন ২০২৬, ০৫:৩১

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    ১১ জুন ২০২৬, ০৫:২৩

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    ১১ জুন ২০২৬, ০৫:১০

    advertiseadvertise