আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন
সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জামগড়ায় অবস্থিত কারখানাটির ভেতরে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
২০ সেপ্টেম্বর ২০২৬
তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।’
রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান সোমেন বড়ুয়া।



