Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৭:২৫
দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নারায়নগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন— সংগৃহীত

নারায়ণগঞ্জে নির্মিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৩টার দিকে ফতুল্লায় স্মৃতিস্তম্ভসংলগ্ন কাপড়ের পর্দা দিয়ে ঘেরা প্রাচীরে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় মূল স্মৃতিস্তম্ভের ক্ষতি হয়নি।

ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরেই হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ি।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেছেন, ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে কাপড় দিয়ে প্রাচীর ঘেরা রয়েছে। এর বাইরে কিছু ময়লার স্তূপ ছিল। কে বা কারা রাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আগুন ধরিয়ে দিলে প্রাচীরের কাপড়ে আগুন লেগে যায়। ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় মূল স্মৃতিস্তম্ভের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলছিলেন, ‘রাত ৩টার দিকে ডিউটিরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। আমি ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি। তদন্তের পর পুরো বিষয়টি বলা যাবে।’

তবে নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।

আরও পড়ুন

রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সিডিউল বিপর্যয়ে এক ডজন ট্রেন

২১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের মন্তব্য, ‘বিষয়টি আমি একটু আগে জানতে পারছি। কীভাবে আগুন লাগল, কারা লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। প্রশাসন তদন্ত করে দেখছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেছেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়ে আমাদের কেউ অবগত করেনি।’

জেলা প্রশাসক মো. রায়হান কবির মোবাইলে জানালেন, ‘আমি ঢাকায় একটি মিটিংয়ে রয়েছি, অবগত হইনি। বিষয়টি দেখছি।’

২০২৫ সালের ১৪ জুলাই ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার উপস্থিতিতে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়। চলতি বছরের ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভনারায়ণগঞ্জআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী