Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫১
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬-এর ঘোষিত তফসিল বাতিল করা হয়েছে।

একই সঙ্গে চেম্বারের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে।

এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

আজ রবিবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই তারিখের অপর এক আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রশাসক চেম্বারের সদস্য অন্তর্ভুক্তি ও সদস্য তালিকা হালনাগাদ করবেন। এরপর নতুন করে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

আলুর বস্তায় ভারী অস্ত্র, ৩ রোহিঙ্গা আটক

২৭ সেপ্টেম্বর ২০২৬

এর আগে সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনের জন্য দুই দফা তফসিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

সর্বশেষ গত ১৭ আগস্ট চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের ধোপাদিঘীরপাড় এলাকার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণের কথা ছিল।

১৭ আগস্ট চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার। এ সময় চেম্বারের তৎকালীন প্রশাসক পিংকি সাহা উপস্থিত ছিলেন।

বাতিল হওয়া তফসিল অনুযায়ী, ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং ২৪ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা ছিল। সব মিলিয়ে ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের পরিকল্পনা ছিল।

তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা, ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা এবং ২০ থেকে ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছিল। ৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১২ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা ছিল। ১৫ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের পর ৫ নভেম্বর ভোটগ্রহণ এবং ভোট গণনার পরিকল্পনা ছিল।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার ছাড়াও বোর্ডের সদস্য হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের দুই সহকারী কমিশনার লাবন্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজিব দায়িত্ব পালন করছিলেন।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন আদেশে পুরো নির্বাচনী তফসিল বাতিল হওয়ায় ৫ নভেম্বরের নির্ধারিত ভোটগ্রহণ আর হচ্ছে না। এখন নতুন প্রশাসকের উদ্যোগে সদস্য তালিকা হালনাগাদ ও নতুন ভোটার তালিকা প্রণয়নের পর নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

সিলেটচেম্বারনতুন প্রশাসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর