Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বগুড়া

রাস্তার অভাবে মৃত্যুর পর শেষযাত্রায়ও দুর্ভোগ

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৮:০২
শেয়ার করুন:
রাস্তার অভাবে মৃত্যুর পর শেষযাত্রায়ও দুর্ভোগ

ছবি: আগামীর সময়

বাড়ি থেকে বের হওয়ার পর্যাপ্ত রাস্তা না থাকায় বগুড়ায় সাবেক পুলিশ সদস্য ফজলুল হকের মরদেহ কবরস্থানে নিতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনরা। শেষ পর্যন্ত বাড়ির পূর্ব পাশের ফসলিজমির মাঝখান দিয়ে মরদেহ নিয়ে যেতে হয় তাদের। প্রতিবেশীদের বিরুদ্ধে রাস্তার জায়গা না ছাড়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, প্রায় ২০ বছর ধরে এ সমস্যায় ভুগছেন এলাকার অন্তত ১২টি পরিবারের সদস্যরা।

আজ রবিবার বগুড়া মহানগরীর সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে একই এলাকার পারিবারিক কবরস্থানে ফজলুল হককে দাফন করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুল হক ১৯৯৩ সালে সাবগ্রাম এলাকায় বসতবাড়ি নির্মাণ করেন। শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। রবিবার সকালে মরদেহ দাফনের জন্য বাড়ি থেকে বের করতে গিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা। বাড়ির দক্ষিণ পাশে মূল সড়কে যাওয়ার পথটি এতটাই সরু যে মরদেহ বহনের খাটিয়া নিয়ে বের হওয়া সম্ভব হয়নি। পরে বাড়ির পূর্ব পাশের ফসলিজমি মাড়িয়ে মরদেহ কবরস্থানে নেওয়া হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ফজলুল হকের বাড়ির দক্ষিণ পাশে মূল সড়কে যাওয়ার পথে বকুল ও মিঠু হোসেনের দুটি বাড়ি রয়েছে। প্রায় ২০ বছর আগে বকুল বাড়ি নির্মাণের সময় রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা ছাড়েননি। পরবর্তীতে ২০০৯-১০ সালের দিকে মিঠু হোসেনও একইভাবে জায়গা না ছেড়ে বাড়ি নির্মাণ করেন। ফলে দুটি বাড়ির মাঝখানে বর্তমানে প্রায় দেড় ফুট প্রশস্ত একটি গলি রয়েছে। এ সরু পথ দিয়েই এলাকার অন্তত ১২টি পরিবারের সদস্যদের চলাচল করতে হয়।

স্থানীয়দের আরও অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

রানওয়েতে উড়োজাহাজের চাকায় আগুন, ইউএস বাংলার ঢাকা-জেদ্দা ফ্লাইট স্থগিত

২৯ নভেম্বর ২০২৬

স্থানীয়রা জানান, চলাচলের পথ প্রশস্ত করার বিষয়ে বিভিন্ন সময়ে পৌরসভা ও স্থানীয় কাউন্সিলরের সঙ্গে আলোচনা এবং বৈঠক হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও সমস্যার সমাধান হয়নি। এবার ফজলুল হকের মৃত্যুর পর তার মরদেহ বাড়ি থেকে বের করতে না পারায় বিষয়টি নতুন করে সামনে এসেছে।

ফজলুল হকের ছেলে কবির হোসেন বলেন, ‘বাড়ি নির্মাণের সময় প্রতিবেশীরা রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তারা তা করেননি। বরং পায়ে চলার পথটিও দিন দিন আরও সরু করেছেন। আজ আমার বাবা মারা যাওয়ার পর তার মরদেহ বাড়ি থেকে বের করতে পারিনি। শেষ পর্যন্ত খাটিয়া বাড়ির ছাদ দিয়ে তুলে ভেতরে আনতে হয়েছে।’

কবিরের চাচাতো ভাই সৌরভ বলেন, ‘এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! একজন মানুষের মরদেহ বহনের খাটিয়াও এই রাস্তা দিয়ে নেওয়া যায় না। রাস্তার জায়গা না ছাড়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা নগর কর্তৃপক্ষের কাছে দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘নগর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশনের মাস্টারপ্ল্যান এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হবে।’

বগুড়ালাশদাফন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ