Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘কলের গান’র শরৎ বরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭
‘কলের গান’র শরৎ বরণ

ছবি: আগামীর সময়

ঋতুচক্রের আবর্তনে আকাশজুড়ে সাদা মেঘের ভেলা আর কাশবনের দোলা জানান দিচ্ছে এখন শরৎকাল । প্রকৃতির এই অনাবিল স্নিগ্ধতা আর শুভ্রতাকে বরণ করে নিতে ব্যতিক্রমী এক উৎসবের আয়োজন করল সাংস্কৃতিক সংগঠন ‘কলের গান’।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ (জোড়া সেতু) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণিল শরৎ বরণ উৎসব।

আয়োজকদের ভাষ্য, মেঘ-বৃষ্টির খেলায় এবার দেরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা জানান, বৃষ্টির ঘনঘটা কমলেই নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। নদীর কিনারায় উন্মুক্ত প্রান্তরে উঁকি দিচ্ছে গুচ্ছ গুচ্ছ কাশফুল। সেই সুবাদে জোড়া সেতু প্রাঙ্গণে বরণ করে নেওয়া হয় শুভ্র এই ঋতুকে।

অনুষ্ঠানের ‘কলের গান’র শিল্পীসহ রাজশাহী বেতারের আমন্ত্রিত শিল্পবৃন্দের গানের সুরে প্রকাশিত হলো শরতের প্রতি অপার অনুরাগ। যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

কলের গানের পরিচালক ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মানিক মণ্ডল জানালেন, ব্যস্ত নাগরিক জীবনে আমরা আমাদের উৎসব ও ঋতু বৈচিত্র্যকে ভুলতে বসেছি। ‘কলের গান’ সবসময় এদেশের শিকড় ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করে। শরতের এই শুভ্রতা মানুষের মনের সমস্ত কালিমা মুছে দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক, এটাই কলের গানের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত দর্শক শ্রোতারা এমন সুন্দর ও নান্দনিক আয়োজনের জন্য ‘কলের গান’ সংগঠনটিকে সাধুবাদ জানিয়েছেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা