Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংবাদকর্মীদের নিয়ে মন্তব্য করে বেকায়দায় যুবদল নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২০:১৬
সংবাদকর্মীদের নিয়ে মন্তব্য করে বেকায়দায় যুবদল নেতা

যুবদল নেতা আব্দুস সালাম

মানিকগঞ্জের দৌলতপুরে সংবাদকর্মীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় যুবদল নেতা আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটি।

আজ বুধবার সংগঠনের কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্যাডে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে দলীয় কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুরে প্রতিবাদ মিছিল শেষে সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়, ‘দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার। এ ছাড়া দৌলতপুরে রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে।’

উপজেলা যুবদলের নেতা আব্দুস সালামের এমন মন্তব্যের পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে খবরও প্রকাশিত হয়।

ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমাদের হেয় করার জন্য দুই সাংবাদিক আছে। তোমরা তাদের গালি দিয়ে লিখবা। আমরা যেগুলো গ্রুপে দিব সেগুলো ছাড়বা, বাকিগুলো ছাড়বা না। আমরা কাটিং করে ছাড়ব। সাংবাদিকরা দৌলতপুর উপজেলা যুবদলের সঙ্গে লাগছে। আজকে আমাদের সঙ্গে লাগছে, কাল তোমাদের সঙ্গেও লাগবে।’

‘যুবদল নেতা স্থানীয় সাংবাদিকদের নিয়ে অশালীন ভাষা ব্যবহার করছেন। দৌলতপুরে আছে শুধু রিপোর্টার। দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাতে হবে।’

এ বিষয়ে যুবদল নেতা আব্দুস সালাম জানালেন, উপজেলায় কয়েকজন সাংবাদিক আছেন, যারা আওয়ামী লীগপন্থী। বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। যেসব সাংবাদিক দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন তাদের স্বাগত জানাই।

দৌলতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান জানালেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। এ পেশা ও সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একই সঙ্গে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি করছি।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু জানালেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীদের নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।


যুবদল নেতাদৌলতপুরসংবাদকর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা