ময়মনসিংহ
সড়কের পাশে হাঁটছিল দুই বোন, কাভার্ডভ্যানচাপায় নিহত
ময়মনসিংহ অফিস

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ড ভ্যানচাপায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের বাড়ি একই গ্রামে। তাদের বাবার নাম মোখলেছুর রহমান।
স্থানীয়দের বরাতে তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ জানান, শিশুদের মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। সকালে তিনি কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে। মা চলে যাওয়ার পর তারা সড়কের পাশে হাঁটছিল। পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে চাপা দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওসি।




