Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কটিয়াদী

চুনাপাথর কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, লিকেজে বাড়ছে ঝুঁকি

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:৩৮
চুনাপাথর কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, লিকেজে বাড়ছে ঝুঁকি

ছবি: আগামীর সময়

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চচাপের মূল পাইপলাইনে লিকেজ হয়ে এক মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। একাধিকবার মেরামতের চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত স্থায়ীভাবে লিকেজ বন্ধ করতে পারেননি সংশ্লিষ্ট কারিগররা। এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের অপচয় হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র কাজীরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনা পাথরের কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিতে গিয়ে তিতাসের মূল পাইপলাইনে ছিদ্র সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের পর সম্প্রতি নদীর পানি বেড়ে যাওয়ায় পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে বড় আকারে গ্যাস বের হতে শুরু করে। এ ঘটনায় রাষ্ট্রীয় সম্পদ পাচারের চেষ্টা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

জানা গেছে, উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট সংলগ্ন আড়িয়ালখাঁ নদীর তীরে তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন পাইপলাইনে লিকেজ দেখা দেয়। প্রথমদিকে নদীর পানির নিচে ছোট ছোট বুদবুদ দেখা গেলেও গত এক সপ্তাহ ধরে বড় আকারে গ্যাস বের হতে থাকে। এতে পুরো এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, শুরুতে বিষয়টি কেউ বুঝতে না পারলেও পরে নিশ্চিত হওয়া যায় যে, মূল পাইপলাইন থেকেই গ্যাস বের হচ্ছে। তারা অভিযোগ করেন, কাজীরচর এলাকায় নতুন গড়ে ওঠা একটি চুনা পাথরের কারখানাসহ কয়েকটি স্থাপনায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই অবৈধ সংযোগের কারণেই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। চুনা কারখানার আড়ালে একটি সংঘবদ্ধ চক্র রাষ্ট্রীয় গ্যাস পাচারের অপচেষ্টা চালাচ্ছিল বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

আরও পড়ুন

পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে ডুবে মৃত্যু শিশুর

০২ আগস্ট ২০২৬

স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন বললেন, এখানে চুনা পাথরের ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। সংযোগ নেওয়ার পর বিষয়টি তেমন বোঝা যায়নি। কিন্তু নদীতে পানি বেড়ে যাওয়ার পর গ্যাস বের হওয়ার দৃশ্য স্পষ্ট হয়ে ওঠে। এখন পুরো এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। আমরা আতঙ্কে আছি।

মসূয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়েও এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ ছিল না। কিছুদিন আগে রাতের আঁধারে মূল পাইপলাইনে ছিদ্র করে অবৈধভাবে চুনা পাথরের কারখানায় গ্যাস নেওয়ার চেষ্টা করা হয়। এখন নদীর পানি বাড়ায় সেই ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। এতে প্রতিদিন দেশের মূল্যবান সম্পদ নষ্ট হচ্ছে।

আগে এখানে কোনো চুনা কারখানা ছিল না। সম্প্রতি সুনামগঞ্জের এক ব্যক্তি স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে কারখানাটি স্থাপন করেছেন, আরও বললেন তিনি।

এ বিষয়ে তিতাস গ্যাসের ময়মনসিংহ বিভাগের ব্যবস্থাপক (অপারেশন) মো. শামীম হোসেন জানালেন, লিকেজ হওয়া ৪ ইঞ্চি ব্যাসের পাইপটি তিতাস গ্যাসের উচ্চচাপের সঞ্চালন লাইন। এটি নরসিংদীর মনোহরদী উপজেলা হয়ে কিশোরগঞ্জে প্রবেশ করেছে। এই মূল লাইন থেকে কোনো একসময় অবৈধভাবে একটি চুনা কারখানায় সংযোগ দেওয়া হয়েছিল। সেই অবৈধ সংযোগের কারণেই পাইপলাইনে লিকেজ সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারিগরি দল ঘটনাস্থলে এসছে এবং মেরামতের কাজ চলছে। খুব দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হবে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত চুনা পাথরের কারখানার মালিকপক্ষ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘ সময় ধরে গ্যাস লিকেজ অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

তাদের দাবি, অবৈধ সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

কটিয়াদীলিকেজঅবৈধ গ্যাসচুনাপাথর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর