Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালীগঞ্জ

নকল ব্র্যান্ডের বিড়ির রমরমা ব্যবসা, রাজস্ব হারাচ্ছে সরকার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৯:৫২
নকল ব্র্যান্ডের বিড়ির রমরমা ব্যবসা, রাজস্ব হারাচ্ছে সরকার

ছবি: আগামীর সময়

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল বিড়ি তৈরির অভিযোগ উঠেছে একাধিক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয় বাজারের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলায়ও এসব নকল বিড়ি সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। এতে প্রতি বছর সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

সম্প্রতি উপজেলার দেবরাজপুর ও পারখিদ্দা গ্রাম ঘুরে দেখা গেছে, দেবরাজপুর গ্রামের প্রায় ১৪ থেকে ১৫টি বাড়িতে এবং পারখিদ্দা গ্রামের ৭ থেকে ৮টি বাড়িতে নকল বিড়ি তৈরির কাজ চলছে। গ্রামের নিম্নআয়ের মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা এই কাজে যুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিড়ি তৈরির বিভিন্ন ধাপ আলাদা আলাদাভাবে সম্পন্ন করা হয়। কেউ বিড়ির খোল বা পাতা তৈরি করছেন, কেউ খোলের মধ্যে তামাক ভরছেন, কেউ লেবেল লাগাচ্ছেন, আবার কেউ নকল ব্যান্ডরোল লাগিয়ে রোদে শুকাতে দিচ্ছেন। পরে ২৫টি করে প্যাকেটজাত করে সুবিধামতো সময়ে মহাজনের কাছে পৌঁছে দেওয়া হয়।

এসব শ্রমিক প্রতি এক হাজার স্টিক বিড়ি তৈরি করে মজুরি হিসেবে পান মাত্র ৫০ টাকা। পরে রাতের আঁধারে বিভিন্ন এজেন্ট ও হাট-বাজারের বড় ব্যবসায়ীদের কাছে এসব নকল বিড়ি সরবরাহ করা হয়। বিশেষ করে উপজেলার বারোবাজার, দুলাল মুন্দিয়া ও মিলসগেট এলাকায় এসব চালান যায় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া দূরবর্তী জেলাগুলোতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাঠানো হচ্ছে নকল বিড়ি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি তৈরি ও বিক্রির অভিযোগে এর আগে দেবরাজপুর গ্রামের শাহাজান আলী ও আমীর হোসেনের বাড়িতে কয়েক দফা অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেসময় বিড়ি তৈরির মালামাল ও সরঞ্জাম জব্দ করা হলেও পরে আবারো শুরু হয় এই ব্যবসা।

তার ভাষ্য, শাহাজান আলী এলাকায় সবচেয়ে বড় বিড়ি ব্যবসায়ী। তিনি নকল গুলও তৈরি করে বাজারজাত করেন। তার বাড়িতে বিড়ি তৈরির মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। গ্রামের বিভিন্ন পাড়ার নারী ও শিশুরা তার আউটসোর্স কর্মী হিসেবে কাজ করেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি কাঁচামাল, সরঞ্জাম ও তৈরি করা নকল বিড়ি বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে শাহাজান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আগে করতাম এখন করিনে।’ এরপর তিনি ফোনের লাইন কেটে দেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনের ভাষ্য, নকল বিড়ি তৈরির বিষয়টি জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।


কালীগঞ্জনকল বিড়ি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise